এক্সপ্লোর

Kartvyapath Inauguration: 'রাজপথ পরাধীনতার প্রতীক, কর্তব্যপথে হাঁটলে দেশই প্রথম মনে আসবে', নাম বদলের দিনে বার্তা প্রধানমন্ত্রীর

PM Modi Inaugurates: বদলে গেল নাম। রাজপথ আজ থেকে কর্তব্য পথ। নামকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, 'রাজপথ ছিল পরাধীনতার প্রতীক। কর্তব্যপথে হাঁটলে দেশই প্রথম, এই ভাবনা মনে আসবে।’

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: বদলে গেল নাম। রাজপথ (raj path) আজ থেকে কর্তব্য পথ (kartavyapath)। নামকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী (narendra modi) বললেন, 'রাজপথ ছিল পরাধীনতার প্রতীক। কর্তব্যপথে হাঁটলে দেশই প্রথম, এই ভাবনা মনে আসবে।’

কী বললেন প্রধানমন্ত্রী?
'ঔপনেবেশিকতার প্রতীক রাজপথ আজ থেকে ইতিহাস হয়ে গেল। কর্তব্য পথের মধ্য়ে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এমন মুহূর্তে দেশের সমস্ত মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’ রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাজপথের নতুন নামকরণের পাশাপাশি এদিন নেতাজি মূর্তির উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কর্তব্য পথের নামকরণ উপলক্ষ্যে একই সঙ্গে অনেকগুলি বার্তা দেন তিনি। বলেন, ‘রাজপথ ছিল পরাধীনতার প্রতীক। ব্রিটিশদের জন্য ছিল রাজপথ। তবে
রাজপথে স্থাপত্য বদলেছে, আত্মাও বদলেছে।‘ তাঁর মতে, ভবিষ্যতে কর্তব্য়ের রাস্তা দেখাবে কর্তব্য পথ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণা, ‘আগামী ২৬ জানুয়ারি কর্তব্য পথের শ্রমিকরা আমার বিশেষ অতিথি থাকবেন।‘ পাশাপাশি এও জানান, নতুন সংসদের নির্মাণের শ্রমিকদের বিশেষ গ্যালারিতে স্থান দেওয়া হবে। এদিন নেতাজির মূর্তি উদ্বোধনের পর নতুন ভাবে তৈরি সেন্ট্রাল ভিস্তা অ্যাভেনু-তে একটি প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। চার দিকে সবুজ, সংস্কার করা খাল, প্রত্যেক রাজ্যের খাবারের স্টল এবং ভেন্ডিং কিয়স্ক দিয়ে নতুন করে সেজে উঠেছে কর্তব্য পথ। যদিও নতুন নামকরণ নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। 

বিতর্কের ইতিহাস...
গত ৬ সেপ্টেম্বর সংবাদসংস্থা এএনআই জানায়, নাম বদলানো হতে পারে রাজপথের। খবর প্রকাশ্যে আসতেই ট্যুইটারে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লিখেছিলেন, 'এ সব কী হচ্ছে? ইতিহাস নতুন করে লেখার ঝোঁকে বিজেপি কি আমাদের সংস্কৃতি নতুন করে তৈরি করাটাকেই নিজেদের একমাত্র কর্তব্য বলে ঠিক করে নিয়েছে?' তৃণমূল সাংসদের এই ট্যুইটের পরই তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়। 

শোনা গিয়েছিল, ঔপনেবেশিক ভারতের সমস্ত চিহ্ন সরিয়ে ফেলতে চায় কেন্দ্রীয় সরকার। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর কথাতেও কার্যত সেই ইঙ্গিতই স্পষ্ট। 

আরও পড়ুন:স্বাধীনতার পর নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে; কর্তব্যপথের উদ্বোধনে বিস্ফোরক মোদি

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget