এক্সপ্লোর

Narendra Modi : নিতিন আমার বস, আর আমি একজন দলীয় কর্মী : 'নবীন'বরণ প্রধানমন্ত্রী মোদির

Modi On Nitin Naveen : নিতিন এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি। ধরলেন জে পি নাড্ডার ব্যাটন। মাত্র ৪৫ বছর বয়সে নিলেন দলের গুরু দায়িত্ব।

নয়া দিল্লি:  নিতিন নবীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি মনোনীত হন বিজেপির সর্বোচ্চ পদে।  মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁকে সর্বভারতীয় সভাপতি পদে বরণ করে নিল গেরুয়া শিবির। তিনি এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি। ধরলেন জে পি নাড্ডার ব্যাটন। মাত্র ৪৫ বছর বয়সে নিলেন দলের গুরু দায়িত্ব। আর  পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ও আস্থা-বার্তা। অনুষ্ঠানে ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ,  রাজনাথ সিং,নিতিন গডকঢ়ী সহ দলের প্রবীণ নেতারা। নবীন-নেতার প্রতি আস্থা রেখে মোদি বললেন, " আর দলের কথা উঠলে, নিতিন নবীন আমার বস, আর আমি একজন দলীয় কর্মী..."  তিনি আরও বলেন,  "দেশজুড়ে লক্ষ লক্ষ দলীয় কর্মী এবং আমার পক্ষ থেকে, সব প্রাক্তন সভাপতিদের তাঁদের অমূল্য অবদানের জন্য আন্তরিক অভিনন্দন জানাই..."। 

নিতিনকে অভিবাদন জানিয়ে  প্রধানমন্ত্রী বলেন, "... নিতিন নবীনজি বিজেপির ট্র্যাডিশনকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের তরুণদের ভাষায় বলতে গেলে, নীতিন জি নিজেই এক millennial" মোদি আরও বলেন, "পরবর্তী ২৫ বছর খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা উন্নত ভারত গড়ে তোলার। এবং সেটা হবেই।  এই গুরুত্বপূর্ণ সময়ের শুরুতে, আমাদের নিতিন নবীনজি বিজেপির ট্র্যাডিশনকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের তরুণদের ভাষায় বলতে গেলে, নিতিন জি নিজেই এক অর্থে মিলেনিয়াল। তিনি সেই প্রজন্মের অন্তর্ভুক্ত যারা ভারতে বড় অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত রূপান্তর প্রত্যক্ষ করেছে। তিনি সেই প্রজন্মের অন্তর্ভুক্ত যারা শৈশবে রেডিও থেকে শুনতেন এবং এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকারী। নিতিন জির তারুণ্যের শক্তি এবং সাংগঠনিক কাজে ব্যাপক অভিজ্ঞতা উভয়ই আছে। এটি আমাদের দলের প্রতিটি কর্মীর জন্য খুবই উপকারী..." 

দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদির উদ্দেশে নিতিন বলেন, "আমার মনে আছে প্রথমবার যখন আমি গুজরাতের আনন্দে আপনার সঙ্গে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। আমি তখন সাধারণ সম্পাদক ছিলাম, এবং সদ্ভাবনা মিশন কর্মসূচির সময় আপনাকে প্রতিটি ব্যক্তির কথা শুনতে দেখেছি। এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর, যখন আপনি গ্রিন রুমে আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তখন আপনি এত আবেগের সঙ্গে সবকিছু ব্যাখ্যা করেছিলেন কেন গুজরাত থেকে এত মানুষ এসেছেন.. সেদিন, আমি বুঝতে পেরেছিলাম যে একজন ব্যক্তি তখনই মহান হয়ে ওঠেন যখন তিনি নিজেকে জনগণের আবেগের সঙ্গে সংযুক্ত করতে পারে।"           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget