এক্সপ্লোর

Monsoon Session: লাদাখে চিনা আগ্রাসন: গোটা দেশ পাশে, সেনাকে বার্তা পাঠাতে সাংসদদের আবেদন প্রধানমন্ত্রীর

Monsoon Session 2020: সংসদের বাদল অধিবেশনের সূচনার আগে সাংবাদিক সম্মেলন করে সাংসদদের করোনাভাইরাস অতিমারির মধ্য়েও অধিবেশনে সামিল হওয়ায় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতিমারি এখনও বহাল রয়েছে, কিন্তু এমপিরা তাঁদের কর্তব্য পালনের পথ বেছে নিয়েছেন বলে অভিমত জানালেন তিনি

নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনের সূচনার আগে সাংবাদিক সম্মেলন করে সাংসদদের করোনাভাইরাস অতিমারির মধ্য়েও অধিবেশনে সামিল হওয়ায় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতিমারি এখনও বহাল রয়েছে, কিন্তু এমপিরা তাঁদের কর্তব্য পালনের পথ বেছে নিয়েছেন বলে অভিমত জানালেন তিনি।  মোদি বলেছেন,  ওঁদের অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই।  এবার লোকসভা ও রাজ্যসভা অধিবেশন দিনের ভিন্ন ভিন্ন সময় বসছে। শনিবার, রবিবারও অধিবেশন হবে। সব সাংসদই এটা মেনে নিয়েছেন। অধিবেশন গুরুত্বপূর্ণ ইস্যুগুলি উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মার্চে কোভিড-১৯ অতিমারির জন্য বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করতে হয়েছিল। এবার ১৮ দিনের অধিবেশনের জন্য ফের সংসদ ডাকা হচ্ছে। সময় কম ধরা হয়েছে বলে জিরো আওয়ার, প্রশ্নোত্তর পর্ব থাকছে না। প্রধানমন্ত্রী বলেন, নানা ইস্যুতে আলোচনা হবে। আমাদের অভিজ্ঞতা আছে যে, লোকসভায় বিস্তারিত,ব্যাপক আলোচনা থেকে গোটা দেশ উপকৃত হতে চায়। সেই মহান ঐতিহ্য বহাল রাখব, সব সাংসদরা তাতে নতুন অবদান যোগ করবেন। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর চিনা আগ্রাসনের ঘটনা সংসদের আলোচনায় প্রাধান্য, গুরুত্ব পেতে চলেছে। তাই প্রধানমন্ত্রী সাংসদদের পুরো দেশ সেনাবাহিনীর পাশে রয়েছে, এই বার্তা দিতে সাংসদদের আহ্বান জানান। বলেন, এবারের সংসদের একটি বিশেষ কর্তব্য আছে। আজ আমাদের সাহসী সেনা জওয়ানরা সীমান্তে কঠিন প্রতিকূল পরিবেশের মধ্যেও উদ্দীপনা, বিশ্বাস, ভরসা নিয়ে দায়িত্ব পালন করছেন। শীঘ্রই সেখান বরফ পড়তে শুরু করবে।  দেশকে সুরক্ষিত রাখতে ওখানে আছেন ওঁরা। সব সাংসদের উচিত জওয়ানদের বার্তা পাঠানো যে, সারা দেশ তাঁদের সঙ্গে আছে। এক সুরে সব এমপি বলুন, তাঁরা জওয়ানদের পাশে আছেন। এই বার্তা যাবে বলে আশা রাখছি। পাশাপাশি সাংসদ, সাংবাদিকদেরও সামাজিক দূরত্ববিধি মেনে চলার আবেদন জানিয়ে  প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা প্রটোকল মেনে চলব। ভ্য়াকসিন না বেরনো পর্যন্ত কোনও অবস্থাতেই সতর্কতায় ঢিলেমি, শৈথিল্য দেখাব না। আমরা আশাবাদী, আমাদের বৈজ্ঞানিকরা সফল হবেন, ভ্যাকসিন আমরা পাব।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget