এক্সপ্লোর

PM Modi: ‘লুঠের টাকা এবার ফেরত দিতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই আরও তীব্রতর হবে’, সুর চড়ালেন প্রধানমন্ত্রী

PM Modi Speech Highlights: প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, লুঠের টাকা এবার ফেরত দিতে হবে। দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের দেখতে হবে ঘৃণার দৃষ্টিতে। পরিবারতন্ত্রের বিরুদ্ধেও ঘৃণা তৈরি করতে হবে।  

নয়া দিল্লি: স্বাধীনতার (Independence Day) ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে শতবর্ষের জন্য যেমন পাঁচ সঙ্কল্প পূরণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তেমনই এদিন লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী ছুঁয়ে গেলেন রাজনীতিকেও। তাঁর কথায়, দুর্নীতি ও পরিবারতন্ত্র বা স্বজনপোষণই এখন দেশের (India) সবথেকে বড় চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একদিকে দারিদ্র, অন্যদিকে লুঠের টাকা লুকিয়ে রাখা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই আরও তীব্রতর হবে।  প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, লুঠের টাকা এবার ফেরত দিতে হবে। দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের দেখতে হবে ঘৃণার দৃষ্টিতে। পরিবারতন্ত্রের বিরুদ্ধেও ঘৃণা তৈরি করতে হবে।  

এক নজরে মোদি-বার্তা

  • দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
  • একদিকে দারিদ্র, অন্যদিকে লুঠের টাকা লুকিয়ে রাখা হচ্ছে
  • দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই আরও তীব্রতর হবে
  • আজ দেশবাসীর সঙ্গ চাই এই লড়াইয়ে জয়ের জন্য
  • লুঠের টাকা এবার ফেরত দিতে হবে
  • দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের ঘৃণার দৃষ্টিতে দেখতে হবে
  • দুর্ভাগ্যবশত রাজনৈতিক ক্ষেত্রে পরিবারতন্ত্র সংস্থাগুলিকে জড়িয়ে আছে
  • এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে হবে
  • দেশের ক্ষমতাকে সঙ্কুচিত করেছে পরিবারতন্ত্রের রাজনীতি
  • পরিবারতন্ত্র পরিবারের উন্নতি করতে পারে, দেশের উন্নতি করতে পারে না
  • পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়েও দেশবাসীর সঙ্গ চাই

আরও পড়ুন, স্বাধীনতা দিবসে 'পঞ্চসংকল্প' ঘোষণা মোদির, লালকেল্লা থেকে বিশেষ বার্তা

এদিকে, প্রধানমন্ত্রী বলেন, এই দেশ গণতন্ত্রের ধাত্রীভূমি। আগামী ২৫ বছরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে ভারত। বৈচিত্রই ভারতের শক্তি। স্বাধীনতা দিবসের ভাষণে নারী শক্তির জয়গানও গাইলেন মোদি।  লালকেল্লায় পতাকা উত্তোলনের (Flag Hoist) পর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় আগামী ২৫ বছরের রোডম্যাপ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানালেন 'পঞ্চসংকল্প'র কথা। নরেন্দ্র মোদির কথায়, 'আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৫ বছরে ৫ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে। গোটা পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে। ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক আশা। পুনর্চেতনা, পুনর্জাগরণের সময় এসেছে। গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে। তাই এবার স্বাধীনতার ১০০ বছরের লক্ষ্য নিয়ে এগিয়ে চলি আমরা।" এদিন পঞ্চ সংকল্পের কথা ঘোষণা করেন মোদি। প্রথম সঙ্কল্প ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প ঐতিহ্য, উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্য পালন। 

সেরা শিরোনাম

Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget