এক্সপ্লোর

বন্ধুকে মিস করছি! অরুণ জেটলির প্রথম মৃত্যুবার্ষিকীতে ট্যুইট প্রধানমন্ত্রীর, শ্রদ্ধা অমিত শাহেরও

১৯৯৯ সালে জেটলি ছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচারমন্ত্রী। ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রীও। ২০০৯ এ বিজেপি তাঁকে রাজ্য়সভায় বিরোধী নেতা নিযুক্ত করে। সেসময় তিনি ও প্রয়াত সুষমা স্বরাজ সংসদে বিজেপির কথা জোরদার ভাবে তুলে ধরতেন।

নয়াদিল্লি: প্রয়াত শীর্ষ বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা অর্পণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহ। প্রয়াত জেটলির স্মরণে হওয়া প্রার্থনাসভায় নিজের ভাষণের ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী লিখেছেন, গত বছের এই দিনেই আমরা শ্রী অরুণ জেটলিজিকে হারিয়েছি। বন্ধুকে খুব মিস করছি। অরুণ জেটলিজি দেশসেবা করতেন পরিশ্রম করে। ওনার বুদ্ধিমত্তা, রসবোধ, আইনি জ্ঞান ও প্রাণোচ্ছ্বল ব্যক্তিত্ব প্রবাদ হয়ে থাকবে। দেখুন ওনার স্মরণসভায় আমি কী বলেছিলাম। ট্যুইটে শাহ জেটলিকে শ্রদ্ধা জানিয়ে ওনার পাহাড়রপ্রমাণ ঐতিহ্য়ের জন্য সর্বদা ওনাকে মনে পড়বে বলে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, অরুণ জেটলিজিকে স্মরণ করে বলতে চাই, উনি ছিলেন এক ব্যতিক্রমী রাজনীতিক, দুর্দান্ত বক্তা, বিরাট একজন মানুষ যাঁর কোনও তুলনা নেই ভারতীয় রাজনীতিতে। বহুমুখী চরিত্রের মানুষ ছিলেন, বন্ধুদের বন্ধু ছিলেন, পাহাড়সমান ঐতিহ্য, পরিবর্তনমুখী দৃষ্টিভঙ্গি ও দেশের প্রতি অনুরাগের জন্য সবসময় তাঁকে মনে পড়বে। কেন্দ্রীয় পথ পরিবহণ ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী ভি কে সিংহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ আরও অনেকে শ্রদ্ধা জানিয়েছেন জেটলিকে। ১৯৯৯ সালে জেটলি ছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচারমন্ত্রী। ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রীও। ২০০৯ এ বিজেপি তাঁকে রাজ্য়সভায় বিরোধী নেতা নিযুক্ত করে। সেসময় তিনি ও প্রয়াত সুষমা স্বরাজ সংসদে বিজেপির কথা জোরদার ভাবে তুলে ধরতেন। ২০১৪র কেন্দ্রের মোদি সরকারের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন জেটলি। তাঁকে অর্থ, তথ্য ও সম্প্রচার, কর্পোরেট সংক্রান্ত বিষয় ও প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় নানা পর্যায়ে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget