এক্সপ্লোর

Modi Shahbaz Meeting: সেপ্টেম্বরে কি মোদী-শরিফ বৈঠক? তুঙ্গে জল্পনা

Meeting In September: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হতে পারে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। আগামী সেপ্টেম্বর মাসে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র শীর্ষবৈঠক।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদীর (narendra modi) সঙ্গে দেখা হতে পারে (meeting) পাক প্রধানমন্ত্রী (Pak PM) শাহবাজ শরিফের (shahbaz sharif)। আগামী সেপ্টেম্বর মাসে উজবেকিস্তানের (Uzbekistan) সমরকন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (shanghai co-operation organization) বা এসসিও-র (SCO) শীর্ষবৈঠক। সেখানেই দুই প্রধানমন্ত্রীর দেখা হওয়ার কথা, বলছে সূত্র। ২০১৯-র ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কোনও কথাবার্তা হয়নি। ফলে সেপ্টেম্বরের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

কী হতে পারে?
আগামী ১৫-১৬ সেপ্টেম্বর এসসিও শীর্ষবৈঠক। তাতে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের যোগ দেওয়ার কথা। সেখানেই সম্ভবত দেখা হতে পারে মোদী-শরিফের। সূত্রের খবর, গত ২৮ জুলাই এসসিও-ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে। তবে এখনও ভারত বা পাকিস্তান কোনও তরফ থেকেই এই বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। বরং গত মাসে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জানিয়েছিলেন, চলতি বছরের এসসিও চলাকালীন ভারত-পাকিস্তনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক স্থির হয়নি। তাঁর কথায়, 'ভারত আমাদের পড়শি। একজন অনেক কিছু বেছে নিতে পারেন, কিন্তু পড়শি বাছতে পারেন না। তাই আমাদেরও ওঁদের সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত হতে হবে।' পাক বিদেশমন্ত্রীর আরও সংযোজন, ২০১৯ সালের পর থেকে ভারতের সঙ্গে কথোপকথন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার উপর ভারতীয় আমলাদের 'ইসলামবিরোধী মন্তব্য'। সব মিলিয়ে কথাবার্তার পরিসর কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন তিনি।

বৈঠক নিয়ে...
এসসিও-র সদস্য় মোট আটটি দেশ। ভারত ছাড়াও চিন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান এবং তাজিকিস্তান এই কর্পোরেশনের অংশ। শোনা যাচ্ছে, এবারের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ছাড়া চিন, রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কথা বলতে পারেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে এখনও পর্যন্ত কোনও বৈঠকই আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত নয়। 

শরিফ-মোদি চিঠি বিনিময়
ইমরান খান সরকারকে সরিয়ে শাহবাজ শরিফ ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী মোদী চিঠি লিখেছিলেন তাঁকে। তাতে লেখা ছিল, ইসলামাবাদের সঙ্গে গঠনমূলক সম্পর্কে আগ্রহী দিল্লি। সেই চিঠির উত্তরও দেন শরিফ। জানান,ভারতের সঙ্গে শান্তি এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কেই আগ্রহী পাকিস্তান। তবে একই সঙ্গে জম্মু-কাশ্মীর-সহ অসমাপ্ত সমস্যাগুলির সমাধানেরও আর্জি জানান তিনি। 
সেপ্টেম্বরে বৈঠক হলে কি সেই সমস্যা সমাধানের পথে কিছুটা এগোবে দুই দেশ? জানতে উৎসুক বিশ্ব।  

 

আরও পড়ুন:ব্যবসায়ীর রহস্যমৃত্যু, পানশালা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget