এক্সপ্লোর

Modi Ka Parivar : সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এবার ‘Modi Ka Parivar’ সরিয়ে নিন, সমর্থকদের অনুরোধ মোদির

Narendra Modi : গত ৯ জুন তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি : লোকসভা ভোটজুড়ে ‘Modi Ka Parivar’ প্রচারের জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, এই আর্জিও জানালেন, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এবার এই ট্যাগ সরিয়ে নিতে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের একাংশ বলছে, এবার বিজেপি একার ক্ষমতায় ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। সরকার গড়তে সাহায্য নিতে হয়েছে NDA-র শরিকদলগুলির। সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই সিদ্ধান্ত মোদির।

গত ৯ জুন তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এরপর এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখলেন, ভোট প্রচারে, গোটা দেশজুড়ে আমার প্রতি স্নেহ থেকে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘Modi Ka Parivar’ লিখেছিলেন মানুষজন। তা থেকে আমি প্রচুর শক্তি পেয়েছিলাম। দেশের মানুষ NDA-কে টানা তিন বার সংখ্যা গরিষ্ঠতা দিয়েছে। যা একপ্রকার রেকর্ড। আমাদের দেশের আরও উন্নতিতে কাজ করার জন্য জনাদেশ দিয়েছেন। 

 

তাঁর সংযোজন, 'আমরা সবাই একই পরিবারের এই বার্তা সফলভাবে ছড়িয়ে পড়েছে। দেশের মানুষকে আবার ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের অনুরোধ করছি, আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে  ‘Modi Ka Parivar’ লেখা সরিয়ে নিন। ডিসপ্লের নাম পাল্টে যেতে পারে, কিন্তু দেশের উন্নতিতে আমাদের যে একতা তা আরও শক্তিশালী হয়েছে এবং কখনও ভাঙবে না।' 

লোকসভা ভোটের আগে, মোদিকে 'পরিবারবাদ' খোঁচা দেন RJD সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তা ঘিরেই বিতর্কের সূত্রপাত। লালু বলেছিলেন, 'নরেন্দ্র মোদির নিজের যদি কোনও পরিবার না থাকে তাহলে আর কি করা যাবে ! উনি রামমন্দির নিয়ে বলতে থাকেন। উনি প্রকৃত হিন্দুও নন। হিন্দু নিয়ম অনুযায়ী, বাবা-মায়ের মৃত্যুর পর ছেলেকে চুল-দাড়ি কামাতে হয়। মোদির মা যখন মারা যান তখন উনি এই নিয়ম পালন করেননি।'

লালুর এই আক্রমণের জবাবে মোদি বলেন, 'ওঁদের পারিবারিক রাজনীতি নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম বলে ওঁরা বলেন মোদির পরিবার নেই। আমার জীবনটা একটা খোলা বই। আমি দেশের জন্য বাঁচব।' এরপরই বিজেপির একাধিক মন্ত্রী, নেতা ও কর্মী তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘Modi Ka Parivar’ ট্যাগ ব্যবহার করতে থাকেন, প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
ABP Ananda Top 10, 11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget