এক্সপ্লোর

PM Modi : "ওই সময়ে দেশে সব থেকে বড় দুর্নীতি হয়েছে", আদানি-প্রসঙ্গ এড়িয়ে UPA সরকারকে বিঁধলেন মোদি

Modi on Congress : বক্তব্যের আগাগোড়া চাঁচাছোলা ভাষায় বিঁধলেন কংগ্রেসকে

নয়া দিল্লি : আদানি-উত্তাপের মধ্যেই লোকসভায় বক্তব্য পেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। আর বক্তব্যের আগাগোড়া চাঁচাছোলা ভাষায় বিঁধলেন কংগ্রেসকে (Congress)। তুলে আনলেন ইউপিএ জমানার কথা। "২০০৪ থেকে ২০১৪, এই দশ বছরে দেশের অর্থনীতির হাল ছিল শোচনীয়। সেই সময় দেশে মূল্যবৃদ্ধির হার দুই অঙ্কে পৌঁছে গিয়েছিল। ওই সময়ে দেশে সব থেকে বড় দুর্নীতি হয়েছে।" এই ভাষাতেই সুর চড়ালেন মোদি।

শুধু তা-ই নয়, পূর্বতন সরকারের একাধিক ইস্যু উঠে এল তাঁর বক্তব্যে। ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে উন্নয়ন হয়েছে, কমেছে জঙ্গি হামলার ঘটনা, বরাবর এমনই দাবি করে আসছে বিজেপি। সেই প্রসঙ্গেই ইউপিএম জমানায় উপত্যকা ও উত্তর-পূর্ব-সহ দেশের অন্যান্য প্রান্তের পরিস্থিতির কথা তুলে ধরে কংগ্রেসকে একহাত নিলেন প্রধামন্ত্রী।

কী বললেন মোদি ?

তিনি মন্তব্য করেন, "২০০৪ থেকে ২০১৪, কাশ্মীর থেকে উত্তর-পূর্বে শুধু হিংসা আর হিংসা হয়েছে। ইউপিএ জমানায় কেউ সুরক্ষিত ছিলেন না। কাশ্মীর থেকে কন্যাকুমারী, জঙ্গি হামলা হত। আজ ইউপিএ-র পরিচয়, প্রতিটা সুযোগকে সমস্যায় পরিণত করেছে। আগে দেশে একের পর এক জঙ্গি হামলা হয়েছে। ২০০৮ সালের জঙ্গি হামলা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা হয়।"

প্রধানমন্ত্রী বলেন, "আজ সত্যিই দুর্নীতি থেকে মুক্তি পাচ্ছে দেশ। দেশে আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা বিশ্ব আজ ভারতকে ভরসা করে। আর্থিক বৃদ্ধিতে গোটা বিশ্বে পঞ্চম স্থানে ভারত। দেশের অর্থনীতিতে আজ স্থিতাবস্থা, স্থিতিশীল সরকার। জি ২০ সম্মেলনে ভারতের সভাপতিত্ব গর্বের বিষয়। দেড়শোর বেশি দেশকে করোনার সঙ্কটকালে ওষুধ-ভ্যাকসিন দিয়ে সাহায্য ভারতের। এরপরেও কিছু মানুষ এই সব সাফল্য দেখতে পান না। ৯ বছরে ৯০ হাজার স্টার্ট আপ হয়েছে দেশে। স্টার্ট আপে ভারত এখন তৃতীয় স্থানে। মোবাইল ফোন তৈরিতে বিশ্বে দ্বিতীয় স্থানে দেশ। শিক্ষা থেকে খেলাধূলা, ক্রমশ এগিয়ে চলেছে ভারত। অলিম্পিক থেকে ক্রিকেট, কৃতিত্বের সঙ্গে এগিয়ে চলেছে দেশের মেয়েরা। দেশের সর্বত্র আশার আলো, কিন্তু কিছু লোক এখনও হতাশায় ডুবে আছেন। যাঁর যেমন ভাবনা, তেমনটাই দেখেন তিনি। গণতন্ত্রে সমালোচনা দরকার। কিন্তু গত ৯ বছর ধরে শুধুই অভিযোগ আর অভিযোগ বিরোধীদের।"

আরও পড়ুন ; আদানি প্রশ্নে দ্বিধাবিভক্ত বিজেপি! টেন্ডার বাতিল করে মোদির অস্বস্তি বাড়ালেন যোগী

সেরা শিরোনাম

Accident News: দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Plague Outbreak: প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget