এক্সপ্লোর

PM Selfie With Nazim:'কাশ্মীরের মধু বিপ্লব এগিয়ে নিয়ে গিয়েছেন', নাজিমের সঙ্গে কথাবার্তায় আপ্লুত প্রধানমন্ত্রী! পোস্ট সেলফি

Srinagar Boy In Selfie:বৃহস্পতিবার, নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ নাজিমের সঙ্গে সেলফি পোস্ট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্যাপশনে শ্রীনগরের এই তরুণকে 'বন্ধু' বলেও সম্বোধন করেন।

নয়াদিল্লি: সাফল্যের কোনও 'শর্টকার্ট' হয় না, শ্রীনগরের তরুণ, নাজিমের 'গল্প' শুনে আরও একবার হয়তো এই আপ্তবাক্য় মনে পড়ে যাবে অনেকের।  বৃহস্পতিবার, নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ নাজিমের সঙ্গে সেলফি পোস্ট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্যাপশনে শ্রীনগরের এই তরুণকে 'বন্ধু' বলেও সম্বোধন করেন। তার পর থেকে হইচই। কে এই নাজিম? কেনই বা তাঁর সঙ্গে সেলফি পোস্ট করলেন প্রধানমন্ত্রী? জানতে হলে বছর ছয়েকের কিছু বেশি সময় পিছিয়ে যেতে হবে। 

নাজিমের কথা...
শ্রীনগরের আর পাঁচজন স্কুলপড়ুয়ার মতো নাজিমেরও জীবন কাটছিল। তখন দশম শ্রেণি, সালটা ২০১৮। মা-বাবার ইচ্ছা, ছেলে হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। দেশের অভিভাবকদের গড়পড়তা স্বপ্ন যে রকম হয় আর কী। অবশ্য নাজিম এতে রাজি ছিল না। কিন্তু বিকল্প কী? খুব বেশি মূলধন হাতে নেই। জায়গাও তেমন ভাবে পাওয়া যায়নি। বাড়ির ছাদে একচিলতে জায়গায় দুটি Bee Box বা মৌমাছিদের বংশবিস্তারের জন্য জায়গার ব্যবস্থা করে স্কুলপড়ুয়া নাজিম। ধীরে ধীরে উৎসা বাড়তে থাকে। এদিন 'বিকশিত ভারত বিকশিত জন্মু কাশ্মীর' অনুষ্ঠানের পর তরুণ বললেন, '২০১৯ সালে আমি সরকারের কাছ থেকে ৫০ শতাংশ ভর্তুকিতে ২৫টি Bee Box-র ব্যবস্থা করতে পেরেছিলাম। সেখান থেকে ৭৫ কিলোগ্রাম মধু বের করে গ্রামে বিক্রি করেছি, ৬০ হাজার আয় হয়েছিল।' এখানেই থামেননি তরুণ।

উপত্যকায় মধুর এমন চাহিদা দেখে এর পর 'প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম'-র সহায়তায় ব্যবসা বাড়ান। ২০২০ সালে ৫ লক্ষ টাকা পাওয়ার পর নিজের ওয়েবসাইট শুরু করেন নাজিম। 
ধীরে ধীরে তাঁর ব্র্যান্ড জনপ্রিয় হতে থাকে। তরুণ জানাচ্ছেন, ২০২৩ সালে ৫ হাজার কেজি মধু বিক্রি করেছেন। আজ তিনি একা প্রতিষ্ঠিত নন, ১০০ জন তাঁর অধীনে কাজ করে। তাঁদেরও রুটিরুজি এই ব্যবসা থেকেই আসে। এবার তাঁর সংস্থা 'ফার্মার প্রোডিউসার্স অর্গানাইজেশন'-র সঙ্গেও যুক্ত হতে চলেছে। 
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় মজেছিলেন নাজিম। তাঁর সাফল্যের কথা মন দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। শুধু কেরিয়ার নয়। তরুণের ছোটবেলার স্বপ্ন কী ছিল, সে কথাও জানতে চান। তখনই জানা যায়, বাবা-মা ডাক্তার বা ইঞ্জিনিয়ার করতে চেয়েছিল নাজিমকে। প্রধানমন্ত্রী সব শুনে বলেন, 'ওঁরা আপনার মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। চিরাচরিত পথে হাঁটার পরিবর্তে আপনি কাশ্মীরের মধু বিপ্লবকে এগিয়ে নিয়ে গিয়েছেন... শুধু নিজের মুনাফা নয়, আপনি কৃষকদের মুনাফার জন্যও কাজ করেন।' এর পর নাজিমের সঙ্গে সেলফি পোস্ট করেন প্রধানমন্ত্রী। তার পর থেকে এই কাশ্মীরি তরুণকে নিয়ে আগ্রহ আরও বেড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন:কোনও পদক্ষেপ নয়, কথা বলতেও নিতে হবে অনুমতি, অধীরকে রক্ষাকবচ হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget