এক্সপ্লোর

Adhir Chowdhury: কোনও পদক্ষেপ নয়, কথা বলতেও নিতে হবে অনুমতি, অধীরকে রক্ষাকবচ হাইকোর্টের

Calcutta High Court: 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র সময় রাহুল গাঁধীর কনভয়ে গাড়ির কাচ ভাঙার ঘটনায় কংগ্রেস কর্মীদের উত্তেজিত করার অভিযোগ অধীরের বিরুদ্ধে। 

কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে হাইকোর্টের রক্ষাকবচ। আদালত জানাল, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে নিতে হবে হাইকোর্টের অনুমতি। অধীরের সঙ্গে কথা বলতে গেলে ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে বলে নির্দেশ দিল হাইকোর্ট। (Adhir Chowdhury)

পশ্চিমবঙ্গে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র সময় রাহুল গাঁধীর কনভয়ে গাড়ির কাচ ভাঙার ঘটনায় কংগ্রেস কর্মীদের উত্তেজিত করার অভিযোগ ওঠে অধীরের বিরুদ্ধে। অধীরের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে উত্তেজনায় ইন্ধন জগানোর অভিযোগে মামলা দায়ের হয়। যদিও অধীরের আইনজীবী পাল্টা অভিযোগ করেন যে, রাজ্যের বাইরের ঘটনায় মিথ্যে অভিযোগে হেনস্থা করতে চাইছে পুলিশ। (Calcutta High Court)

গত ৩১ জানুয়ারি মালদার হরিশচন্দ্রপুরে রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। সেখানে রাহুলের পাশেই ছিলেন অধীর। অভিযোগ ওঠে, ভিড়ের চাপে রাহুলের গাড়ির কাচ ভেঙে যায়। সেই সময় অধীর কিছু এমন মন্তব্য করেন, যাতে কংগ্রেস কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি চরমে ওঠে, যা থেকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত বলে দাবি ওঠে। 

আরও পড়ুন: BJP Mla in TMC Rally: মমতার মিছিলে বিজেপি বিধায়ক! এবার পদ্ম-শিবির ভাঙাল ঘাসফুল

ওই ঘটনায় অধীরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। পুলিশের তরফে নোটিস জারিও করা হয়, যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অধীর। তাঁর আবেদনের ভিত্তিতে এদিন অধীরকে রক্ষাকবচ দিল আদালত। 

বিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। ঢিল মেরে রাহুলের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে কংগ্রেসের তরফে। কে বা কারা ঢিল মেরেছে, তা যদিও স্পষ্ট হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে সরাসরি জবাব না দিলেও,  অধীরের বক্তব্য ছিল, "বুঝে নিন কারা হামলা চালিয়েছে। আমরা জানি অতিথি ভগবানের সমান। কিন্তু বাংলার রাহুলকে ঢোকার পর থেকেই বাধা দেওয়া হচ্ছে।"

অধীর কারও নাম না করলেও, তিনি তৃণমূলকে নিশানা করেছেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে বিতর্ক চরমে ওঠে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি ছিল, রাহুলের কাচ পশ্চিমবঙ্গে ঢুকে ভাঙেনি, বিহারে ভাঙা হয়েছিল গাড়ি। এর পর কংগ্রেসের তরফেও জানানো হয় যে, বিহারেই কাচ ভাঙএ রাহুলের গাড়ি। তাহলে অধীর কেন উস্কানিমূলক মন্তব্য করছিলেন, সেই নিয়ে প্রশ্ন ওঠে। দায়ের হয় মামলা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget