এক্সপ্লোর

Narendra Modi: মোদির মুখে 'তেজস' স্তুতি! শুরু এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস শো 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'

Aero India 2023:শুরু হল এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস ও ডিফেন্স এগজিবিশন শো, 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'। এদিন প্রদর্শনীর উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এয়ারো ইন্ডিয়া ২০২৩ চলছে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে।

বেঙ্গালুরু: শুরু হল এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস ও ডিফেন্স এগজিবিশন শো, 'এয়ারো ইন্ডিয়া ২০২৩' (Aero India 2023)। এদিন প্রদর্শনীর উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narenda Modi)। এয়ারো ইন্ডিয়া ২০২৩ চলছে বেঙ্গালুরুর (Bengaluru) ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের (Inauguration) পর জমজমাট শো সেখানকার  আকাশে। একাধিক যুদ্ধবিমান ও কপ্টারের কসরত, পাশাপাশি লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড'-র নানা কেরামতি।

প্রদর্শনী সম্পর্কে...
এটি এই প্রদর্শনীর ১৪তম সংস্করণ। দেশীয় প্রযুক্তি ও পদ্ধতিতে তৈরি বিভিন্ন যান্ত্রিক অনুষঙ্গের প্রদর্শনী হবে এতে। মূলত বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্ব টানতেই এই উদ্যোগ। এদিন 'এয়ারো ইন্ডিয়া ২০২৩' উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এর ফলে ভারতের শক্তি ও আকাঙ্খার নতুন দিকগুলি তুলে ধরা যাবে। এ ব্যাপারে ঘরোয়া প্রযুক্তিতে নির্মিত 'তেজস' যুদ্ধবিমানের প্রশস্তি শোনা যায় তাঁর মুখে। আর কী বিশেষত্ব এই প্রদর্শনীর?

  • এয়ারোস্পেস ও ডিফেন্স সংস্থাগুলির বড় ট্রেড ফেয়ার এটি। 
  • ৯৮টি দেশের ৮০৯টি এমন সংস্থা এবার এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। 
  • এবারের প্রদর্শনীর থিম 'দ্য রানওয়ে ট্যু আ বিলিয়ন অপারচুনিটিজ'
  • মূলত সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হলেও এখানে এ দেশের অভ্য়ন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় যে জোয়ার এসেছে তা তুলে ধরারও চেষ্টা করা হবে।
  • বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি শক্তপোক্ত করারও চেষ্টা হবে এই প্রদর্শনী থেকে।
  • ভারত ও বিদেশি প্রতিরক্ষা সংস্থাগুলির মধ্য়ে ৭৫ হাজার কোটি টাকা মূল্যের অন্তত ২৫১টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
  • এয়ারবাস এসই এবং বোয়িং সিও থেকে ৫০০টি জেট কেনার যে কথা শোনা যাচ্ছিল, সেটিও সম্ভবত ঘোষণা করতে পারে এয়ার ইন্ডিয়া। 

কী হল? 
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লাইপাস্টের সময় যখন 'গুরুকূল ফর্মেশন' হচ্ছিল, তখন তার পুরোভাগে ছিলেন ভারতের বায়ুসেনা প্রধান, চিফ মার্শাল ভি আর চৌধরী। মার্কিন চার্জ দি'অ্যাফেয়ার্স এলিজাবেথ জোনস-ও এদিনের এই অনুষ্ঠানে আসেন। তাঁর সঙ্গে ছিল এক বিরাট প্রতিনিধিদল। রেকর্ড মানলে, এত বড় মার্কিন প্রতিনিধিদল আগে কখনও এই প্রদর্শনীতে আসেননি। প্রসঙ্গত, মার্কিন বায়ুসেনার অন্যতম প্রধান যুদ্ধবিমান, F-16 Fighting Falcon প্রতিদিন এখানে কসরত দেখাবে। তাছাড়া মার্কিন নৌবাহিনীর F/A-18E ও F/A-18F Super Hornet-ও প্রদর্শনীতে থাকছে। তবে এই দুটিকে কোনও কেরামতি করতে দেখা যাবে না। সব মিলিয়ে বেঙ্গালুরুর আকাশ এখন রীতিমতো ব্য়স্ত। এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস ও ডিফেন্স এগজিবিশন শো নিয়ে তুঙ্গে মাতামাতি।

আরও পড়ুন:'কয়লা ধুলেও কালোই থাকবে', মনজিৎ-র তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Assam News : বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ
বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ
Viral Video: গুরু পূর্ণিমায় নেতার পা ধুয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই চরমে বিতর্ক
গুরু পূর্ণিমায় নেতার পা ধুয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই চরমে বিতর্ক
Prashant Kishor : গেরুয়া দুর্গ বাঁকিপুরে এবার রং-বদল? BJP প্রার্থীকে পেছনে ফেললেন প্রশান্ত কিশোর
গেরুয়া দুর্গ বাঁকিপুরে এবার রং-বদল? BJP প্রার্থীকে পেছনে ফেললেন প্রশান্ত কিশোর

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget