এক্সপ্লোর

PM Modi: করোনা আবহে প্রথমবার আমেরিকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম মার্কিন সফর।

নয়া দিল্লি: করোনা আবহে প্রথমবার আমেরিকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম মার্কিন সফর। তিনদিনের সফরে মার্কিন মুলুকে মূলত তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। 

শুক্রবার বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানের পাশাপাশি মোদি-বাইডেন দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্ব পেতে চলেছে সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত সন্ত্রাস, নিরাপত্তা, বাণিজ্য-সহ বিভিন্ন বিষয়। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। 

এরপর হোয়াইট হাউসে কোয়াডের চর্তুদেশীয় বৈঠকে যোগ দেবেন তিনি। বাইডেন ও মোদি ছাড়াও এই বৈঠকে থাকবেন জাপান ও অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। শনিবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনেও বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি। ওই দিনই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।  চলতি বছরের মার্চে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রথম বৈঠক, এপ্রিলে জলবায়ু সম্মেলন বা জুনে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের সম্মেলনেও দুই নেতার ভার্চুয়াল বৈঠক হয়েছে। 

করোনাকালের আগে ২০১৯ সালে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আমলে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকার হিউস্টনে গিয়েছিলেন মোদী। বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথমবার। আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে আফগানিস্তান প্রসঙ্গে আলোচনা হতে পারে এমনটাই খবর বিদেশমন্ত্রক সূত্রে। হাউডি মোদি অনুষ্ঠানে শত-শত আমেরিকান ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সামনে মোদি বলেছিলেন 'আব কি বার ট্রাম্প সরকার'। তারপর হোয়াইট হাউসে এসেছেন নতুন প্রেসিডেন্ট। বাইডেন ক্ষমতা আসার পর মোদির সঙ্গে মুখোমুখি সাক্ষাত হয়নি তাঁর। এর আগে তিনবার ভার্চুয়াল সাক্ষাৎ হয় দুজনের। মার্চে কোয়াড সম্মেলন, এপ্রিল জলবায়ু পরিবর্তন এবং জুনে জি-৭ গোষ্ঠীর মিটে। 

আফগানিস্তান নিয়ে অবস্থান প্রসঙ্গে ঘরে-বাইরে সমালোচিত হয়েছেন বাইডেন। তালিবানি শাসন চিন্তা বাড়াচ্ছে নয়া দিল্লিরও। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আমেরিকা সফর বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। 

সম্প্রতি নিজের ৭১তম জন্মদিনে মোদি জানান, "আমাদের অনেক কিছু করার আছে। আমরা একটি শক্তিশালী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভারতের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেব না। ভারতের জন্য আমাদের স্বাধীনতা যোদ্ধারা তাঁদের জীবন উৎসর্গ করেছে। জয় হিন্দ।" 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget