এক্সপ্লোর

PM Surya Ghar: বিনামূল্যে ৩০০ ইউনিট সৌরবিদ্যুৎ, ঘোষণা হয়েছিল বাজেটে, এবার প্রকল্পের সূচনা মোদির

Narendra Modi: মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্পের সূচনা করেন মোদি।

নয়াদিল্লি: সৌরশক্তিকে কাজে লাগিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা হয়েছিল আগেই। সংসদে অন্তর্বর্তীকালীন বাজেটে সেই প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার সেই প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রকল্পের নাম রাখা হয়েছে 'প্রধানমন্ত্রী সূর্যঘর: মুফ্ত বিজলি যোজনা'। এই প্রকল্পের আওতায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে ঘরে ঘরে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে কেন্দ্র। (PM Surya Ghar: Muft Bijli Yojana)

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্পের সূচনা করেন মোদি। তিনি লেখেন, 'দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং মানুষের কল্যাণে PM Surya Ghar: Muft Bijli Yojana-র সূচনা করলাম আমরা এই প্রকল্পে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, যাতে ১ কোটি বাড়িতে আলো জ্বালানো যায়, প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায়'।

এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেখান থেকেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তৃণমূলস্তর পর্যন্ত এই প্রকল্প পৌঁছে দিতে হবে। নিজ নিজ এলাকায় ছাদের উপর এই সোলার প্যানেল বসানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের, সে পৌরসভা হোক বা পঞ্চায়েত। মানুষকে এতে যত উৎসাহিত করতে পারবে স্থানীয় প্রশাসন, সেই নিরিখে ইনসেন্টিভ দেওয়া হবে তাদের। এই প্রকল্পের বাস্তবায়নে কর্মসংস্থান হবে যেমন, বিদ্যুতের বিল বাবদ খরচ সাশ্রয় হবে এবং আয়ও বাড়বে বলে জানিয়েছেন মোদি।

আরও পড়ুন: Farmers' March To Delhi : 'ঘণ্টায় ১ কিমি', কার্যত থমকে যান চলাচল; কৃষক আন্দোলনের আগে স্তব্ধ দিল্লিগামী রাস্তা

সৌরশক্তির ব্যবহারে দেশের সমস্ত গ্রাহক, বিশেষ করে তরুণ সমাজকে এগিয়ে আসতে আর্জি জানিয়েছেন মোদি। সৌরশক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের উপর জোর দিতে হবে বলে জানিয়েছেন তিনি। 

গত ১ ফেব্রুয়ারি লোকসভায় অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করেছিল কেন্দ্র। সংসদে সরকার জানায়, দেশের ১ কোটি পরিবারকে সৌরশক্তির আওতায় আনার লক্ষ্যে এগোচ্ছে তারা। এর জন্য ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেখান থেকেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। একে বছরে ১৫০০০ থেকে ১৮০০০ টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছিলেন নির্মলা। কারণ ৩০০ ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন তাঁরা। পাশাপাশি, নিজেদের চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছে।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget