এক্সপ্লোর

Narendra Modi: নতুন বছরে ফের রাজ্য়ে প্রধানমন্ত্রী? কোথায় আসতে পারেন নরেন্দ্র মোদি?

New Year 2026: ২০ ডিসেম্বর খারাপ আবহাওয়ায় রানাঘাটের সভায় যেতে পারেননি প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কলকাতা: এক মাসের মধ্যে নতুন বছরে ফের রাজ্য়ে প্রধানমন্ত্রী? সব কিছু ঠিকঠাক চললে, প্রধানমন্ত্রীর দফতর থেকে সবুজ সংকেত পেলে ২০২৬ সালের জানুয়ারি মাসেই পশ্চিমবঙ্গে আসতে পারেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনী উত্তাপ বাড়িয়ে ইতিমধ্যেই একবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। তবে প্রতিকূল আবহাওয়ার জন্য নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামতে পারেনি। কলকাতা বিমানবন্দরে ফিরে আসেন মোদি। সেখান থেকে ভার্চুয়ালি জনসভা করেন।

তাঁকে ফের রাজ্যে আনার তোড়জোড় শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে। ১৮ জানুয়ারি মালদা আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদন পেলেই সফরসূচি চূড়ান্ত হবে, খবর বিজেপি সূত্রে।

২০ ডিসেম্বর খারাপ আবহাওয়ায় রানাঘাটের সভায় যেতে পারেননি প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০ ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে তুলকালাম পরিস্থিতি হয়। সভার আগেই ভিড়ের চোটে সভাস্থলে ঢোকা দায় হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর দর্শন পেতে ১ কিলোমিটার দূরের হেলিপ্যাডেও ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। তবে তাদের আশাভঙ্গ হয়। কুয়াশার জন্য তাহেরপুরে নামতে পারেনি মোদির কপ্টার। দৃশ্যমানতা কম থাকায় কলকাতায় ফিরতে হয় মাঝপথ থেকে। তারপর কথা হয়, সড়কপথে যাবেন  প্রধানমন্ত্রী মোদি। কিন্তু নিরাপত্তার কারণে, সেই পরিকল্পনাও বাতিল করে SPG। শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল সভা করেন প্রধানমন্ত্রী। 

এই পরিস্থিতিতে বাঁধভাঙা পরিস্থিতি তৈরি হয়। আশাভঙ্গ হওয়ায় যেনতেনভাবে সভাস্থলে ঢোকার চেষ্টা করতে থাকেন সমর্থকরা। ব্যারিকেড ভেঙে ফেলার উপক্রম হয়। ভিড় সামলাতে বেগতিক হাল হয়। পুলিশের কাছে ব্যারিকেড সরানোর দাবি করতে থাকেন সমর্থকরা। কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ভিভিআইপি গেট ও ব্যারিকেড ভেঙে ফেলার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে যায়। কিন্তু অভিযোগ ওঠে, শান্তনু ঠাকুর একবার সেখানে এলেও, আর কোনও বিজেপি নেতাকে সেখানে দেখা যায়নি। সেখানে উপস্থিত কেউ কেউ রাজ্য প্রশাসনের সাহায্যও চান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু মরিয়া জনসাধারণকে সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ। পরে অবশ্য ভার্চুয়াল ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ' সবার প্রথম, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি ওখানে আপনাদের মাঝে হাজির হতে পারলাম না। কুয়াশার কারণে ওখানে হেলিকপ্টার অবতরণের পরিস্থিতি ছিল না। এই কারণে আমি আপনাদের টেলিফোনের মাধ্যমে সম্বোধন করছি। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget