এক্সপ্লোর

PM Narendra Modi: দশেরার অনুষ্ঠােন 'দশ সঙ্কল্প', জাতপাত এবং আঞ্চলিকতা প্রতিরোধে আহ্বান প্রধানমন্ত্রীর

Dussehra Event:আগামী বছর সাধারণ নির্বাচন। আগামী বছরই রামলালার মন্দির উদ্বোধন নিয়ে জোরালো ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ম

নয়াদিল্লি: আগামী বছর সাধারণ নির্বাচন (General Election 2024)। আগামী বছরই রামলালার মন্দির উদ্বোধন (Ram Mandir Inauguration) নিয়ে জোরালো ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার দিল্লিতে দশেরার অনুষ্ঠান থেকে বললেন, 'আমরা অত্যন্ত ভাগ্যবান যে রামমন্দির নির্মাণের সাক্ষী থাকতে পেরেছি। অযোধ্যায় আগামী রামনবমীতে, রামলালার মন্দিরে যে সুরধ্বনি বাজবে তা পুরো বিশ্বে আনন্দ ছড়িয়ে দেবে।' প্রধানমন্ত্রীর কথায়, 'কত শতক পেরিয়ে প্রভু রাম ফের নিজের মন্দিরে আসীন হবেন।'

বিভাজন রুখতে আহ্বান..
দিল্লির দ্বারকায় এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও যে বার্তা দিয়েছেন, তা সবিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 'দশ সঙ্কল্প'-এর কথা শোনা যায় তাঁর মুখে। আর্থ-সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অন্তত একটি পরিবারের জীবনের মানোন্নয়নের দায়িত্ব, জাতপাত এবং আঞ্চলিকতায় পূর্ণচ্ছেদের মতো 'সঙ্কল্প' নিতে সাধারণ মানুষকে আর্জি জানান মোদি। বলেন, 'আজ যেন রাবণ-দহন শুধু কুশপুতুল পোড়ানোর রীতিতেই সীমাবদ্ধ না থাকে। বরং মা ভারতীকে যে সব শক্তি জাতপাত এবং আঞ্চলিকতার নামে ভাঙতে চাইছে, তাদেরও দহন হয়।' 
নির্দিষ্ট করে কারও নাম না করলেও রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, জাতভিত্তিক জনগণনার বিরুদ্ধে আরও একবার বার্তা দিতেই এই অনুষ্ঠান-মঞ্চকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। গত ২ অক্টোবর, গাঁধীজয়ন্তীর দিন, বিতর্কিত জাতভিত্তিক সমীক্ষার বিশদ তথ্য প্রকাশ করেছে বিহার সরকার। সে সময় মধ্যপ্রদেশে ছিলেন প্রধানমন্ত্রী। তখনও এই নিয়ে একপ্রস্ত সমালোচনা শোনা যায় তাঁর মুখে। বলেছিলেন, 'অতীতেও জাতের নামে এই দেশে বিভাজন করেছে ওরা, এখনও একই পাপ করছে। আগে ওরা দুর্নীতি করেছে, এখন আরও বেশি দুর্নীতি করছে।' জাতপাতের ভিত্তিতে বিভাজনের যে কোনও ধরনের চেষ্টা এক ধরনের 'পাপ', এই কথাও তখন শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখে। অন্য দিকে, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী স্পষ্ট বলে দেন, 'অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তদের সংখ্যা জানতে  ক্ষমতায় ফিরলে আমরা প্রথমেই জাতভিত্তিক সমীক্ষা করব।' 
তাৎপর্যপূর্ণভাবে, সাধারণ নির্বাচনকে মাথায় রেখেই কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ একাধিক দল বিজেপি বিরোধী I.N.D.I.A. জোটে সামিল হয়েছে। কিন্তু সেখানেও কেন্দ্রীয় ও রাজ্যস্তরে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে কী নীতি গ্রহণ করা হবে, তা নিয়ে বিতর্ক রয়েছে। এই প্রেক্ষাপটে মোদির বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একাংশের মতে, নাম না করেও এখানে রামজন্মভূমির আন্দোলনের ভাবাবেগের সঙ্গে  জাতপাত ও আঞ্চলিকতা-বিরোধী মনোভাব মিলিয়ে দিতে চান শীর্ষ বিজেপি নেতৃত্ব। 


আরও পড়ুন:জোড়া সাইক্লোনের ফলা, পাহাড়ে বাড়বে দুর্যোগ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget