এক্সপ্লোর

PM Modi: 'হারের রাগ সংসদে দেখাবেন না, পরাজয় থেকে শিক্ষা নিন', বিরোধীদের বার্তা মোদির

Narendra Modi: মোদির কথায়, 'গণতন্ত্রের জন্য বিরোধীদের ইতিবাচক মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের অভ্যেস বদলান, হার থেকে হতাশা হতেই পারে। পরাজয় থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন।' 

নয়া দিল্লি: ৪ রাজ্যের মধ্যে ৩ রাজ্যের নির্বাচনী ফলাফলে ফের মোদি (Modi)-ম্যাজিক। রাজনৈতিক মহলের মত, এই তিন রাজ্যের ভোটে কোথাও বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে রাখেনি। ভোট হয়েছে শুধু নরেন্দ্র মোদির (Narendra Modi) নামে। বিজেপির (BJP) ভরসা ছিল সেই নরেন্দ্র মোদির (Narendra Modi) নামই। আর সেই মোদি-নামের ঝড়েই কংগ্রেস কার্যত উড়ে গেল। আর এরপর এদিন সংসদ ভবনে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধীদের জন্য বার্তা দিলেন মোদি। 

কী কী বললেন মোদি?

ভোটের ফলাফল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার বার্তা দেন নরেন্দ্র মোদি। তাঁর কথায়, আগে দেশের কথা ভেবে সব কাজ করা উচিত। সেখানে শাসক-বিরোধী থাকা উচিত নয়। তিনি বলেন, 'উন্নয়ন সঠিক ভাবে হলে প্রতিষ্ঠান বিরোধিতা বলে কিছু থাকে না। এত ভাল জনাদেশের পর আমরা নতুন সংসদ ভবনে আজ মিলিত হচ্ছি। নেতিবাচক সবকিছুকে ত্যাগ করতে হবে। বিরোধীদের সঙ্গে আমি সবসময় আলোচনা করি। দেশের ভিত্তি আরও মজবুত করার মঞ্চ হল সংসদ। প্রত্যেক সাংসদের কাছে আবেদন, আলোচনায় অংশগ্রহণ করুন, পরামর্শ দিন। এই অধিবেশনকে পরাজয়ের রাগ দেখানোর মঞ্চ হিসেবে বেছে নেবেন না। দেশের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ করুন, বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না।'  

তিনি এও বলেন, 'গণতন্ত্রের জন্য বিরোধীদের ইতিবাচক মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের অভ্যেস বদলান, হার থেকে হতাশা হতেই পারে। পরাজয় থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন।' 

আরও পড়ুন, ছত্তীসগঢ়ে দুর্নীতির অভিযোগেই ঘায়েল ভূপেশ বাঘেল? কংগ্রেসের এই ধাক্কা কেন বাংলার জন্য তাৎপর্যপূর্ণ?

রবিবার ৩ রাজ্যে ভোটে জেতার পর বিজেপির হেডকোয়ার্টারে যান মোদি। সেখান থেকে মোদি বলেছিলেন, "যখনই বিকাশ হয়, কংগ্রেস আর তাঁর সঙ্গীরা বিরোধিতা করে। যখন আমরা বন্দে ভারত লঞ্চ করি তখন কংগ্রেস আর তাঁর সঙ্গীরা ঠাট্টা করে। যখন আয়ুষ্মান ভারত লঞ্চ করতে যাই তখনও এটা নিয়ে শুরু করে। যখন গরীবদের জন্য ঘর বানাতে যাই তখন কংগ্রেস আর তার সঙ্গীরা বাধা দেয়। গরীবের কাছে যখন নল দিয়ে জল পৌঁছতে যাই তখন কংগ্রেস আর তার সঙ্গীরা এর মধ্যে দুর্নীতি করার রাস্তা তৈরি করতে থাকে। গ্রামীণ বিকাশের ফান্ড পাঠালে গরীবের কাছে পৌঁছতে বাধা দেয়। এইসব পার্টিকে আজ গরীবরা হুঁশিয়ারি দিয়েছে শুধরে যান। না হলে জনতা আপনাদের খুঁজে খুঁজে সাফ করে দেবে। আজ এইসব পার্টির জন্য শিক্ষা, কেন্দ্র সরকারের গরীব কল্যাণ যোজনা আর তার জন্য পাঠানো ফান্ডের মাঝে আসার চেষ্টা কোরো না। এটা জনতার আদেশ। নয়তো যে মাঝে আসবে তাদের জনতা হঠিয়ে দেবে। "

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget