এক্সপ্লোর

G-20 Summit : জি-২০ সম্মেলনে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে ইংল্যান্ড সফরও

বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অক্টোবরের ৩০-৩১ তারিখে রোমে জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী...

নয়া দিল্লি : জি-২০ সম্মেলন ও ওয়ার্ল্ড লিডারস সামিট অফ COP-২৬-এ যোগ দিতে ইতালি ও ইংল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অক্টোবর ২৯ থেকে ২ নভেম্বর পর্যন্ত সফর রয়েছে তাঁর। এই সময়ের মধ্যে ইতালির রোম ও ইংল্যান্ডের গ্লাসগোয় যাবেন তিনি। ১৬ তম জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ওয়ার্ল্ড লিডারস সামিট অফ COP-২৬-এও যোগ দেবেন। রবিবার এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক।

বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অক্টোবরের ৩০-৩১ তারিখে রোমে জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগ দেবেন জি-২০ভুক্ত দেশ, ইফরোপিয়ান ইউনিয়ন, অন্যান্য আমন্ত্রিত দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও। প্রধানমন্ত্রীর যোগদান করতে চলা অষ্টম জি-২০ সম্মেলন এটি। আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক সহযোগিতার জন্য অন্যতম প্রধান ফোরাম এই সংস্থা। ২০২৩ সালে প্রথমবার জি-২০ সম্মেলনের আয়োজন করতে চলেছে ভারত।

আরও পড়ুন ; ‘ভারতীয় সংস্থাগুলিতে এখন রেকর্ড বিনিয়োগ আসছে, মেড ইন ইন্ডিয়া তকমা শক্তিশালী হচ্ছে’, বললেন নরেন্দ্র মোদি

আসন্ন জি-২০ সম্মেলনে ইতালির সভাপতিত্বে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। এই তালিকায় রয়েছে-অতিমারী থেকে সেরে ওঠা , বিশ্ব স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক আলোচনা করতে পারেন। কথা বলতে পারেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও। 

আরও পড়ুন ; ‘আজ সবাই ভারতের শক্তির আঁচ পাচ্ছে’, জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী চলে যাবেন গ্লাসগোয়। সেখানে রাষ্ট্রনেতাদের ২৬তম কনফারেন্স অফ পার্টিস শীর্ষক সম্মেলনে যোগ দেবেন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে যোগ দেবেন তিনি। ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে। ইতালির সঙ্গে যৌথ উদ্যোগে এর সভাপতিত্ব করবে ইংল্যান্ড। COP-26-এ যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালাতে পারেন। সেই তালিকায় থাকবেন বরিস জনসনও।

 

সেরা শিরোনাম

What is Gerrymandering: ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
BJP Three-Line Whip: ভোট দিতে হবে বিলের পক্ষে, লোকসভায় হুইপ জারি বিজেপির, মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় পদক্ষেপের প্রস্তুতি
ভোট দিতে হবে বিলের পক্ষে, লোকসভায় হুইপ জারি বিজেপির, মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় পদক্ষেপের প্রস্তুতি
MK Stalin: ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, 'উপায় নেই'
ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, 'উপায় নেই'
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget