এক্সপ্লোর

PM Modi : পাকিস্তানের পাশে দাঁড়ানোয় তুরস্ককে বার্তা ? 'অপারেশন সিঁদুরের' পর প্রথম বিদেশ সফরে সাইপ্রাস গেলেন মোদি

Narendra Modi Cyprus Visit : প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিড। প্রায় ১০০ জনের প্রতিনিধি দল নিয়ে সাইপ্রাস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি : অপারেশন সিঁদুরের পর প্রথম ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি সাইপ্রাস পৌঁছান। তিন দেশের এই সফরে ক্রোয়েশিয়া ও G7 সম্মেলনে যোগ দিতে কানাডা যাবেন মোদি। তবে, সাইপ্রাসকে প্রথম গন্তব্য হিসাবে প্রধানমন্ত্রীর বেছে নেওয়াকে ভৌগলিক-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, প্রধানমন্ত্রীর সাইপ্রাস সফর তুরস্কের প্রতি বার্তা বলে মনে করা হচ্ছে। কারণ, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চলাকালীন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। ভারতের সঙ্গে সামরিক লড়াইয়ে পাকিস্তানকে সাহায্য করেছে তারা। তারপর থেকে ভারতজুড়ে তুরস্কের প্রতি শুধু ক্ষোভ ছড়াই নয়, সংশ্লিষ্ট দেশের পণ্য বয়কটের খবরও এসেছে একের পর এক। 

তবে, প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিড। প্রায় ১০০ জনের প্রতিনিধি দল নিয়ে সাইপ্রাস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে মোদিকে সে দেশের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মাকারিওস তৃতীয় (The Grand Cross of the Order of Makarios III) সম্মানে সম্মানিত করা হয়েছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দুই দশকের বেশি সময়ের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটা প্রথম সাইপ্রাস সফর। ১৯৮২ সালে সাইপ্রাস সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং ২০০২ সালে অটল বিহারী বাজপেয়ী। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও, এই পর্যায়ের বৈঠক অন্যতম বিরল ঘটনা।

সফরে গিয়ে প্রথমেই সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে নেন প্রধানমন্ত্রী মোদি। রাজধানী নিকোসিয়ায় হয় বৈঠক। এরপর সাইপ্রাসের বন্দর শহর লিমাসোলে সে দেশের ব্যবসায়িক মাথাদের উদ্দেশে বক্তব্য রাখেন। 

কিন্তু, প্রধানমন্ত্রীর সাইপ্রাস সফর গুরুত্বপূর্ণ কেন ? কারণ, সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক মজবুত হয়েছে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। এমনকী সম্প্রতি ভারত-পাকিস্তান দ্বন্দ্বের সময়ও সরাসরি পাকিস্তানের হয়ে কথা বলেছে তুরস্ক। অন্যদিকে, সন্ত্রাসবাদে বিরোধিতা করেছে সাইপ্রাস। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করেছে সাইপ্রাস। পাকিস্তানের জঙ্গি মদতের কথা নিয়ে ইউরোপিও ইউনিয়নে আলোচনার কথাও বলেছে তারা। প্রসঙ্গত, ১৯৭৪ সাল থেকে তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তজেনা রয়েছে সাইপ্রাসের। এর আগে তুরস্ক সাইপ্রাসে সামরিক হামলা চালালেন, পাল্টা জবাব দেয় সাইপ্রাস। তারপর থেকে পুরোপুরি বাহিনী সরায়নি তুরস্ক। এরপর দ্বীপরাষ্ট্রের উত্তর-পূর্ব অংশ স্বাধীনতা ঘোষণা করে। উত্তর সাইপ্রাসের তুরস্ক রিপাবলিক হিসাবে স্বাধীনতা ঘোষণা করে। যে অংশকে শুধু তুরস্কই স্বীকৃতি দেয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget