এক্সপ্লোর

PMAY Scheme : প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১.২ কোটির বেশি কর্মসংস্থান, বলছে রিপোর্ট

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১.২ কোটির বেশি কর্মসংস্থানের সুযোগ হয়েছে। গ্রান্ট থর্নটন ভারত-এর 'অ্যাফোর্ডেবল হাউজিং ইন ইন্ডিয়া'-র রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে।

নিউ দিল্লি : প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১.২ কোটির বেশি কর্মসংস্থানের সুযোগ হয়েছে। গ্রান্ট থর্নটন ভারত-এর 'অ্যাফোর্ডেবল হাউজিং ইন ইন্ডিয়া'-র রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে। ২১টি সেক্টরে এইসব কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এছাড়া ইস্পাত, ইটভাটা, সিমেন্ট, রং, হার্ডওয়্যার ও স্যানিটারির মতো ২৫০ সহায়ক শিল্প রয়েছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ৫.৮ লক্ষ সিনিয়র সিটিজেন, ২ লক্ষ নির্মাণকর্মী, ১.৫ লক্ষ গৃহকর্মী এবং ১.৫ লক্ষ শিল্পী উপকৃত হয়েছেন।

গ্রান্ট থর্নটন ভারত এলএলপির তরফে টি রবিন্দর রেড্ডি বলেন, আবাসন ক্ষেত্রে বিনিয়োগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্য সেক্টরেও অর্থনৈতিক প্রভাব ফেলে। আর্থিকভাবে বিভিন্ন সেক্টরের মধ্যে যোগাযোগের ফলে, কোনও একটি ক্ষেত্রে বিনিয়োগ হলে অপর সেক্টরেও তার বহুমাত্রিক প্রভাব পড়ে। কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আর্থিক বৃদ্ধি হয়। বিশেষ করে এটা নির্মাণ শিল্পে হয়। 

এক্ষেত্রে তিনি আরও বলেন, আবাসন ঘাটতি মেটানোর জন্য বিনিয়োগ করা হলে তার মাধ্যমেই আর্থিক বৃদ্ধি হবে। কারণ, এই ক্ষেত্রটি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য পরিচিত।

রিপোর্টে বলা হয়েছে, যেসব বাড়ির অনুমোদন রয়েছে সেগুলির জন্য ১৩ মিলিয়ন এমটি ইস্পাত ও ১৭.৭ মিলিয়ন এমটি সিমেন্টের চাহিদা রয়েছে। এর ফলে এই দুই শিল্পক্ষেত্র এখন চাঙ্গা।   

এছাড়া বিভিন্ন ধরনের সহায়ক শিল্পের যথেষ্ট চাহিদা রয়েছে। এই তালিকার মধ্যে পড়ছে- আসবাবপত্র, পরিবহন, লোহা ও ইস্পাত, বৈদ্যুতিক, রং এবং প্লাম্বিং সামগ্রী। এসবের দ্রুত চাহিদা বৃদ্ধি হয়েছে। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১ কোটি ১০ লক্ষর বেশি বাড়ির অনুমোদন মিলেছে। এর মধ্যে গোটা দেশজুড়ে ৪০ লক্ষ ৮০ হাজারের কাজ সম্পন্ন হয়েছে এবং ৮০ লক্ষর ভিত্তি স্থাপন হয়েছে। এই প্রকল্পের সাফল্যের জন্য ২৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে হাউজিং ও শহর সম্পর্কিত মন্ত্রক। সামগ্রিক বিনিয়োগ বেড়ে প্রায় ১০০ বিলিয়ন ডলার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget