এক্সপ্লোর

PMGKAY Update: কেন্দ্রের স্পষ্টীকরণ, এই দিনের পর দেওয়া হবে না বিনামূল্যে রেশন

PMGKAY Update :প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশনের বিষয়ে স্পষ্ট করলেন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে। এই দিনের পর PMGKAY যোজনায় বিনামূল্যে রেশন দেওয়া হবে না

Pradhan Mantri Garib Kalyan Anna Yojna :  প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশনের বিষয়ে স্পষ্ট করলেন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে। এই দিনের পর PMGKAY যোজনায় বিনামূল্যে রেশন দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

PMGKAY Update : সম্প্রতি বিনামূল্যে রেশনের প্রকল্প বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে মোদি সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খোলে বেশ কয়েকটি বিরোধী দল। কেন্দ্রের এই সিদ্ধান্তকে জনবিরোধী নীতি বলেও দেগে দেয় বিরোধীরা। যার জেরে মোদি সরকার ফের বিনামূল্যে রেশনের সময় বাড়াতে পারে বলে জল্পনা শুরু হয়। যদিও সেই জল্পনায় জল ঢালেন খোদ কেন্দ্রীয় খাদ্য সচিব। তিনি বলেন, ''খোলা বাজারে দেশের আর্থনৈতিক পরিস্থিতি ও খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।সেই কারণে আগামী ৩০ নভেম্বরের পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন দেওয়া হবে না।''

Pradhan Mantri Garib Kalyan Anna Yojna : কোভিডকালে দেশের আর্থিক পরিস্থিতির অবনমনের কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় (PMGKAY) বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের মার্চে কোভিডের প্রথম ঢেউ আছড়ে পড়ার সময় এই বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্র। প্রথমে ২০২০ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই রেশন প্রকল্প চালানোর ঘোষণা করে মোদি সরকার। পরবর্তীকালে নভেম্বর পর্যন্ত এই বিনামূল্যে রেশনের সময় বাড়ানো হয়। তবে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে রেশন দেওয়া জারি রাখে সরকার। সিদ্ধান্ত হয় চলতি বছরের মে-জুন পর্যন্ত চলবে এই প্রকল্প। কিন্তু দেশের পরিস্থিতি দেখে আরও পাঁচ মাস বাড়ানো হয় বিনামূল্যে রেশন। জুলাই থেকে নভেম্বর ৩০ তারিখ পর্যন্ত চলবে এই পরিষেবা।

প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে ৮০ কোটি দেশবাসীর কাছে ৫ কেজি রেশন তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের রেশন দোকানের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে এই ভর্তুকিযুক্ত খাদ্যশস্য।এ বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Sougata Roy)  বলেন, '' এটা খুবই বিপজ্জনক সিদ্ধান্ত। যদি কেন্দ্রীয় সরকার যদি রেশন বন্ধ করে দেয়, তাহলে সত্যিই গরিব মানুষ অসুবিধায় পড়বে।''

গত শুক্রবার কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডের (Sudhangshu Pandey) একটি মন্তব্য ঘিরেই জল্পনা দানা বাঁধে। তিনি জানান, ‘কেন্দ্রীয় সরকার ভাবছে, যেহেতু দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে, তাই এই প্রকল্পের মেয়াদ নতুন করে বৃদ্ধির এখনও কোনও প্রস্তাব আসেনি। তাই এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না যে, বিনামূল্যে রেশন দেওয়া হবে কিনা।’ এই মন্তব্যকেই হাতিয়ার করেছে বিরোধীরা। শুরু হয়েছে বিতর্ক। পাল্টা জবাব দিতে দেরি করেনি শাসক শিবিরও।

 

 

সেরা শিরোনাম

বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget