এক্সপ্লোর

লড়াই শেষ, মৃত্যু পোলবা পুলকার দুর্ঘটনায় আহত স্কুলপড়ুয়া ঋষভের

১৪ ফেব্রুয়ারি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভের শারীরিক অবস্থার আরও অবনতি হয় গতকাল থেকেই। শনিবার ভোর ৫টায় থেমে গেল তার লড়াই।

কলকাতা: লড়াই থেমে গেল পোলবা পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের। ১৪ ফেব্রুয়ারি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভের শারীরিক অবস্থার আরও অবনতি হয় গতকাল থেকেই। শনিবার ভোর ৫টায় থেমে গেল তার লড়াই। গত ১৪ ফেব্রুয়ারি পোলবার কামদেবপুরে চুঁচুড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় রাস্তার পাশের নয়ানজুলিতে। খুদে পড়ুয়ারা গুরুতর আহত হয়। সবথেকে দেরিতে উদ্ধার করা হয় দুই পড়ুয়া ঋষভ সিংহ ও দিব্যাংশু ভকতকে। গ্রিন করিডোর করে দুজনকেই আনা হয় এসএসকেএমে। ওই দিন থেকেই ভেন্টিলেশনে ছিল ঋষভ। কৃত্রিমভাবে ফুসফুসকে সক্রিয় রাখতে একমো যন্ত্রের সাহায্য নেওয়া হয়। করা হয় ট্র্যাকিওস্টমি। কিন্তু এরপরও ফুসফুসে কাদাজল থেকে যাওয়ায়, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। গতকাল থেকে ঋষভ সিংহের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে।  বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। খবর পেয়ে হাসপাতালে ভিড় করতে শুরু করেন ঋষভের আত্মীয়-পরিজন ও পোলবা থেকে আসা পরিচিতরা। ডায়ালিসিস করার ভাবনা শুরু করেন চিকিত্‍সকরা। তাঁকে দেওয়া হয় ৩৬ ইউনিট রক্ত ও প্লাজমা। কিন্তু শেষরক্ষা হল না। অন্যদিকে আরেক আহত ছাত্র দিব্যাংশুর অবস্থা ঝুঁকিমুক্ত না হলেও, এখন কিছুটা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, দিব্যাংশুকে বৃহস্পতিবার বার করা হয়েছে ভেন্টিলেশন থেকে। শুক্রবারই পোলবায় দুর্ঘটনাগ্রস্ত পুলকারের মালিক শামিম আফরোজ আখতারকে গ্রেফতার করে পুলিশ। দুর্ঘটনার পর থেকেই ফেরার ছিলেন তিনি।

সেরা শিরোনাম

Rajasthan News: ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
Uttar Pradesh News : ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget