এক্সপ্লোর

Mobile Theft Gang : দেশ জুড়ে জাল বিছিয়েছিল মোবাইল চুরির গ্যাং, চোর খুঁজতে গিয়ে ধরা পড়ল ৩ পুলিশকর্মীই !

কান টানতেই চলে এল তিন বড় মাথা।  শহর জুড়ে একাধিক মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে তিন জন পুলিশ ।


হায়দরাবাদ : চুরি - চামারি হলে পুলিশের উপরই ভরসা করে সাধারণ মানুষ। পুলিশ চাইলে চোরকে ধরতে পারে না , এমনটা হয় না ! বিশ্বাস করেন অনেকেই। এবার মোবাইল চোরের গ্যাং খুঁজতে গিয়ে পুলিশ খুঁজে পেল ৩ পুলিশ কর্মীকেই ! চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হায়দরাবাদে। দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে চৌর্যবৃত্তি করত এই পুলশকর্মীরাই। অর্থাৎ রক্ষকই ভক্ষক । 

হাতে একের পর পর এক মোবাইল চুরির ঘটনার অভিযোগ জমা পড়েছিল। পুলিশ বুঝতে পারে এর পিছনে রয়েছে নির্দিষ্ট কোনও গ্যাং। পুলিশ চাইলে চোর ধরতে পারবে না, তা কি হয় ! ধরা পড়ল মোবাইল চোরেদের গ্যাং। আর কান টানতেই চলে এল তিন বড় মাথা।  শহর জুড়ে একাধিক মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে তিন জন পুলিশ ।

হায়দ্রাবাদে অকাধিক মোবাইল চুরির ঘটনায় ধরা পড়েছে ৯ জনের একটি দল। তাদের মধ্যে ৩ জন পুলিশ , ৬ জন পেশাদার চোর ! টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর, মঙ্গলবার হায়দরাবাদের পাঞ্জাগুত্তা পুলিশ এদের গ্রেফতার করে। এই দুষ্কৃতী দলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ টি চুরি যাওয়া মোবাইল ফোন ।  জানা গিয়েছে, অভিযুক্তরা চুরি হওয়া মোবাইল ফোনগুলি পশ্চিমবঙ্গে পাঠাত। তারপর ভারত-বাংলা সীমান্তের কাছে বাংলাদেশী নাগরিকদের কাছে সস্তায় বিক্রি করা হত চুরির সামগ্রী।  আর চোরেরা ধরা পড়লে তাদের গ্রেফতার হওয়ার হাত থেকে বাঁচার গ্যাঁং-এর সঙ্গে থাকা পুলিশকর্মীরা।  

এই চক্রের সঙ্গে ছিল এক কিশোরও। তাকেও গ্রেফতার করা হয়েছে ।  হোম গার্ড কে অশোক এবং গান্ধীনগর থানার কনস্টেবল পি সোমান্না ও  চিলকলগুদা থানার কনস্টেবল পি সাই রাম এই চক্রকে সাহায্য করত পেছন থেকে। পুলিশি সহায়তাতেই জাঁকিয়ে বসেছিল চুরির ব্যবসা, খূর পুলিশ সূত্রে।  এই গ্যাংয়ের কিংপিন ঝাড়খণ্ডের রাহুল কুমার যাদব । সে-ই বাকিদের নিয়োগ করে। শুধু হায়দ্রাবাদ নয়, ভারতের বিভিন্ন শহরে জাল বিছিয়েছিল এই গ্যাংটি। মানে একেবারে দেশব্যাপী ব্যাবসা।  সবজির বাজার, মেট্রো রেল, ধর্মীয়  জমায়েতে মানুষের ভিড়ে মিশে গিয়ে চুরি করত তারা। কিছু বুঝতে পারার আগেই কেটে পড়ার চেষ্টা করত তারা। আর ধরা পড়া এড়াতে তারা একটা অদ্ভুত কৌশল নিত।  ভিড়ের মধ্যে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করত। তারপর হইচইয়ের সুযোগ নিয়ে চম্পট দিত
। 

চুরির মোবাইল এক শহর থেকে আরেক শহর ঘুরে বাংলায় এসে সীমান্তে পৌঁছে যেত।  সপ্তাহখানেক আগে, এই দলেরই একজন হায়দ্রাবাদ থেকে ৫৮ টি চুরি করা মোবাইল নিয়ে যায়। পুলিশের হাতে যে সব চুরি হওয়া মোবাইল এসেছে, তাদের সঙ্গে যোগাযোহগের চেষ্টা করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget