এক্সপ্লোর

দ্বিতীয় হুগলি সেতুর লেনে দাঁড়িয়ে গাড়ি, রহস্যজনকভাবে উধাও ব্যবসায়ী

গাড়ির দরজা খোলা ছিল। গাড়িতে ঝুলছিল ছিল চাবি। সেতুর ওপর গাড়ি দাঁড় করিয়ে কোথায় গেলেন ৬৬ বছরের ওই ব্যবসায়ী, দানা বেঁধেছে রহস্য।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে উধাও কড়েয়ার এক ব্যবসায়ী। দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেন থেকে উদ্ধার হয়েছে তাঁর গাড়ি। দরজা খোলা! চাবিও ঝুলছিল তাতে! তাহলে কী গঙ্গায় ঝাঁপ দিয়েছেন ব্যবসায়ী? এই সন্দেহে ডুবুরি নামিয়ে চলল তল্লাশি। রাজ্যে কার্যত লকডাউনের প্রথম দিন পুলিশের সামনে বাড়তি চ্যালেঞ্জ খাড়া করল ব্যবসায়ী অন্তর্ধান রহস্য।

করোনার সংক্রমণ শৃঙ্খল ভাঙতে রবিবার থেকে কার্যত-লকডাউন শুরু হয়েছে রাজ্যে। প্রথম দিনই সুনশান দ্বিতীয় হুগলি সেতু। ঘড়িতে তখন ভোর সাড়ে ৫টা।কর্তব্যরত পুলিশকর্মীদের নজরে পড়ে সন্দেহজনক একটি গাড়ি।

খবর যায় লালবাজার ও হেস্টিংস থানায়। গাড়ির নম্বরের সূত্র ধরে শুরু হয় খোঁজ। অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে, ওই গাড়ি কড়েয়ার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী শ্রবণ কুমার বিড়লার। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে গোয়েন্দারা জানতে পারেন, অন্যদিন ভোরে সাইক্লিং করতে বেরোলেও, রবিবার গাড়ি নিয়ে বেরিয়ে যান ওই ব্যবসায়ী। 

দ্বিতীয় হুগলি সেতু থেকে যে অবস্থায় গাড়ি উদ্ধার হয়েছে, তা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, গঙ্গায় ঝাঁপ দিয়ে থাকতে পারেন ওই ব্যবসায়ী। সেই মতো কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি নামিয়ে সকালে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালানো হয়।

ব্যবসায়ীর পরিবার সূত্রে খবর, ৬৬ বছরের শ্রবণ কুমার বিড়লা ও তাঁর স্ত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে থেকে চিকিৎসার পর সুস্থও হয়ে ওঠেন শ্রবণ কুমার।

পুলিশের অনুমান, করোনা-ডিপ্রেশন থেকে আত্মঘাতী হয়ে থাকতে পারেন ব্যবসায়ী। যদিও তাঁর পরিবারের দাবি, অবসাদের কোনও লক্ষণ তাঁর মধ্যে ছিল না। এক আত্মীয় বলেছেন, কোনও অবসাদ ছিল না। খুব ভালো মানুষ। তিনি শীঘ্রই ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। 

পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর মোবাইল ফোন সুইচড অফ রয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। সেতু থেকে উদ্ধার হওয়া গাড়ি তদন্তের স্বার্থে হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Ayushman Card Scam : আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget