এক্সপ্লোর

মহাকরণে সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু কর্তব্যরত পুলিশকর্মীর, অবসাদে ছিলেন, চলছিল চিকিৎসা, দাবি কর্তৃপক্ষের

গুলি কি অসাবধানতাবশত চলেছে? নিছক দুর্ঘটনা? না কি আত্মহত্যা? মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

কলকাতা: রাইটার্স বিল্ডিংয়ে প্রেস কর্নারের সামনে আচমকা চলল গুলি। গুলিতে মৃত এক পুলিশকর্মী। নিজের সার্ভিস রাইফেলের গুলি থেকেই মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর। আত্মহত্যা নাকি ‍ভুল করে চলেছে গুলি, তদন্তে পুলিশ।

ঘটনাটি ঘটে দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ। জানা গিয়েছে, মহাকরণের ৬ নম্বর গেটের সামনে দায়িত্বে ছিলেন ওই পুলিশকর্মী। বসেছিলেন চেয়ারে। আচমকা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। সকলে ছুটে আসে। দেখা যায়, ওই পুলিশকর্মী লুটিয়ে পড়েছেন। পাশে পড়ে তাঁর সার্ভিস রাইফেল। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় মুখ। মেঝেয় রক্তে ভেসে যাচ্ছে।

জানা গিয়েছে, গুলিতে মৃত কনস্টেবলের নাম বিশ্বজিৎ কারক। বয়স ৩৪ বছর। কলকাতা সশস্ত্র পুলিশের ৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বাড়ি পশ্চিম মেদিনীপুরে। এখানে থাকতেন লেকটাউনে।  জানা গিয়েছে, গুলি মুখের নিচের দিকে ওপরের দিকে গেছে। মুখ ফুঁড়ে গুলি গিয়ে লাগে গেটের আর্চের দেওয়ালে।

ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, মৃত পুলিশকর্মী যে গেটে দায়িত্বে ছিলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, কোনও ভিআইপি বা ভিজিটর এলে, তাঁরা এই গেট দিয়েই প্রবেশ করেন।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর আড়াইটায় রাইটার্স বিল্ডিংয়ে ডিউটিতে যোগ দেন তিনি। এক ঘণ্টা পরই ঘটে মর্মান্তিক ঘটনা। ঘটনার পরই, ওই চত্বর ঘিরে রেখেছে পুলিশ। মহাকরণের দোতলায় যাঁরা কাজ করেন, তাঁদের নীচে নামার অনুমতি দেওয়া হয়নি।

পুলিশের সামনে এখন যে প্রশ্নগুলি ঘোরাফেরা করছিল তা হল-- গুলি কি অসাবধানতাবশত চলেছে? নিছক দুর্ঘটনা? না কি আত্মহত্যা? দুর্ঘটনাস্থল থেকে দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

যদিও পরে পুলিশ সূত্রে দাবি করা হয়, তাঁর সার্ভিস রাইফেলের সেফটি ক্যাপ খোলা ছিল। ফলে ট্রিগারে চাপ পড়তেই গুলি বেরিয়ে যায়। এইসব দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন কনস্টেবল।

ডিসি সেন্ট্রাল সুধীর নীলাকান্তম জানান, অবসাদে ভুগছিলেন বিশ্বজিৎ। সেই সংক্রান্ত চিকিৎসাও চলছিল।  মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ৩ জনের মৃত্যু
স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ৩ জনের মৃত্যু
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget