এক্সপ্লোর

বিজেপির ছাড়া স্ট্যান্ডিং কমিটির ৮ চেয়ারম্যানের পদে বসলেন তৃণমূল বিধায়করা, কারা পেলেন পদ?

মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রতিবাদে স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেন বিজেপি বিধায়করা।

কলকাতা : বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে বদল। শুক্রবার নতুন ৮ চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের ৮টি পদেই বসেছেন তৃণমূলের বিধায়করা। মদন মিত্র, সুদীপ্ত রায়, হুমায়ুন কবীর, পান্নালাল হালদার, আব্দুল খালেক মোল্লা, রুকবানুর রহমান, তপন দাশগুপ্ত ও অশোক চট্টোপাধ্যায় স্ট্যান্ডিং কমিটির ৮ চেয়ারম্যানের পদে বসেছেন। রাজ্যের শাসক দলের পক্ষে মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান হিসেবে নিয়োগের পরই প্রতিবাদ জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একযোগে বিজেপির আট বিধায়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

অধ্যক্ষের দেওয়া তালিকা অনুযায়ী লেবার কমিটিতে মনোজ টিগ্গার জায়গায় চেয়ারম্যান মদন মিত্র। এস্টিমেটস কমিটির চেয়ারম্যান মিহির গোস্বামীর বদলে সুদীপ্ত রায়। কমিটি অন পেপার লে-র চেয়ারম্যান আনন্দময় বর্মনের জায়গায় হুমায়ুন কবীর। সাবঅর্ডিনেট লেজিশলেশন কমিটিতে অশোক কীর্তনিয়ার জায়গায় পান্নানাল হালদার। কমিটি অন পাওয়ারে কৃষ্ণ কল্যাণীর বদলে আব্দুল খালেক মোল্লা। কমিটি অন ফিসারিসে নিখিল রঞ্জন দে-র বদলে রুকবানুর রহমান। পাবলিক ওয়ার্কস কমিটিতে বিষ্ণু প্রসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত এবংকমিটি অন টেকনোলজির চেয়ারম্যান দীপক বর্মনের জায়গায় অশোক চট্টোপাধ্যায়। অধ্যক্ষের নতুন চেয়ারম্যান ঘোষণা প্রসঙ্গে এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‌ওনাদের অনুরোধ করছি, বৈঠকে উপস্থিত থাকার জন্য। পদত্যাগ না করতে আমরা অনুরোধ করেছিলাম। তারপরেও ওঁরা শোনেননি। আমি আবারও অনুরোধ করব প্রত্যাহারের জন্য। ওঁরা যখন কমিটির সদস্য থাকতে পারেন, তখন চেয়ারম্যান থাকতে কী অসুবিধা, বুঝলাম না। ২৬ জুলাই থেকে কমিটির বৈঠক শুরু হবে।’‌ 

একঝলকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা-

  • লেবার কমিটিতে মনোজ টিগ্গার জায়গায় চেয়ারম্যান মদন মিত্র।
  • এস্টিমেটস কমিটির চেয়ারম্যান মিহির গোস্বামীর বদলে সুদীপ্ত রায়।
  • কমিটি অন পেপার লে-র চেয়ারম্যান আনন্দময় বর্মনের জায়গায় হুমায়ুন কবীর।
  • সাবঅর্ডিনেট লেজিশলেশন কমিটিতে অশোক কীর্তনিয়ার জায়গায় পান্নানাল হালদার।
  • কমিটি অন পাওয়ারে কৃষ্ণ কল্যাণীর বদলে আব্দুল খালেক মোল্লা।
  • কমিটি অন ফিসারিসে নিখিল রঞ্জন দে-র বদলে রুকবানুর রহমান।
  • পাবলিক ওয়ার্কস কমিটিতে বিষ্ণু প্রসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত।
  • কমিটি অন টেকনোলজির চেয়ারম্যান দীপক বর্মনের জায়গায় অশোক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget