এক্সপ্লোর

গণতন্ত্র তো মানেন না, অন্তত বানানটা ঠিক লিখুন, বিজেপিকে বিদ্রুপ অভিনেতা সোহমের

একুশের বিধানসভা নির্বাচনের জন্য শাসক ও বিরোধী- উভয় শিবিরের প্রচার আপাতত তুঙ্গে। ফ্লেক্স-ব্যানারে ছেয়ে গিয়েছে সর্বত্র। গেরুয়া শিবিরের বানান কিন্তু ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে।

কলকাতা: রাজ্যে গণতন্ত্র নেই বলে বারবার তোপ দেগে চলেছেন বিজেপির নেতারা। অথচ সেই গণতন্ত্র বানান ভুল লিখে এবার তৃণমূলের বিদ্রুপ হজম করতে হল বিজেপিকে। একুশের বিধানসভা নির্বাচনের জন্য শাসক ও বিরোধী- উভয় শিবিরের প্রচার আপাতত তুঙ্গে। ফ্লেক্স-ব্যানারে ছেয়ে গিয়েছে সর্বত্র। গেরুয়া শিবিরের বানান কিন্তু ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও যা নিয়ে চর্চা চলছে। সম্প্রতি বিজেপির এক ফ্লেক্সে এরকমই এক ভুল বানান চোখে পড়ে অভিনেতা সোহম চক্রবর্তীর। যিনি নিজে বেশ সক্রিয়ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত। তাঁর ওপর দেওয়া রয়েছে একাধিক দায়িত্ব। সেই তিনিই এবার ভুল বানান দেখে বিজেপিকে কটাক্ষ করলেন।
বিজেপি নেতাদের দন্ত-ন এবং মূর্ধণ্য-ণ-এর পার্থক্য বোঝালেন সোহম। টলিউডের প্রথম সারির অভিনেতা যুব তৃণমূলের সাধারণ সম্পাদকও। সম্প্রতি এক প্রচার সভায় মমতা সরকার শাসিত বাংলায় ‘গনতন্ত্র’হীনতার দাবি করেছিল বিজেপি। তবে ওই বানানেই গন্ডগোল! সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী তাঁর ট্যুইটার প্রোফাইলের কভারে ওই প্রচারসভার ছবি দিয়েছিলেন। যেখানে জ্বলজ্বল করছে পিছনের ব্যানার। তাতে লেখা- ‘অপশাসন হাটাও, গনতন্ত্র বাঁচাও’। এই ছিল বানান। তা চোখে পড়ে সোহম চক্রবর্তীর। তিনি বাংলায় লিখে ট্যুইট করেন, ‘গণতন্ত্র তো মানেন না, অন্তত শব্দের বানানটা তো ঠিক করে লিখতে পারতেন’। সঙ্গে বাংলার বিজেপিকে ট্যাগ করেন তিনি। আর লজ্জায় মুখ ঢাকার ইমোজি দেন। এর আগে বাংলা বানান নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে বিজেপি। তাদের সদস্য সংগ্রহের অনুষ্ঠানে বিলি করা লিফলেটে ‘সদস্যতা অভিযান’ লেখা নিয়ে সমালোচনা হজম করতে হয়েছিল গেরুয়া শিবিরকে। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলা ট্যুইটেও বানান ভুল ছিল বলে প্রশ্ন উঠেছিল। গেরুয়া শিবিরের ফ্লেক্স-ব্যানার হোক কিংবা তাঁদের নেতামন্ত্রীদের মন্তব্য থেকে উচ্চারণ, বাংলার সংস্কৃতিকে অনেকাংশেই অপভ্রংশের অভিযোগ তুলেছে শিক্ষিতমহল। এবার সেই বিষয়েই গেরুয়া শিবিরকে পাঠ পড়ালেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget