এক্সপ্লোর

BJP Krira Diwas: তৃণমূলের 'খেলা হবে দিবসের' পাল্টা 'ক্রীড়া দিবস' ঘোষণা বিজেপির

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়ে দিলেন তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা এবার ক্রীড়া দিবস পালন হবে বাংলায়। 

কলকাতা: রাজনীতি পাল্টা রাজনীতির পর এবার খেলা এবং পাল্টা খেলা হতে চলেছে রাজ্য-রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে  মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১৬ অগাস্ট রাজ্যে খেলা দিবস পালিত হবে। মঙ্গলবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়ে দিলেন তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা এবার ক্রীড়া দিবস পালন হবে বাংলায়। 

স্বাধীনতা দিবসের আগে ও পরে খেলাকে সামনে রেখে ময়দানে নেমে পড়ল যুযুধান দু’পক্ষ। এদিন সায়ন্তন বসু বলেন, "১৩ অগাস্ট রাজ্যজুড়ে ফুটবল ও কবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে গেরুয়া শিবির। গ্রাম-শহরের ছেলেদের নিয়ে ফুটবল-কবাডি টুর্নামেন্ট করব, যার উদ্বোধন ১৩ অগাস্ট। 

ইতিমধ্যেই ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। তবে শাসক দলকে যে তারা ফাঁকা মাঠ ছাড়বে না, তা এদিন পাল্টা বুঝিয়ে দিয়েছে বিজেপি। ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ব্যানারে ১৩ অগাস্ট, ‘ক্রীড়া দিবস’ পালন করবে গেরুয়া শিবির। শুক্রবার রাজ্যজুড়ে বিজেপির উদ্যোগে হবে ফুটবল ও কবাডি টুর্নামেন্ট, এমনটাই জানান হয়েছে মঙ্গলবার। 

সায়ন্তন বসু বলেন, "রাজ্যে ২ লক্ষ টাকা করে ক্লাবগুলিকে দেওয়া হল, কী পেয়েছে বাংলা, মাথা হেঁট হয়ে যায়, অধিকাংশ বিধানসভায় পশ্চিমবঙ্গ বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে ফুটবল, কবাডি হবে।" এদিকে, বিজেপির এই ঘোষণার প্রেক্ষিতে তৃণমূলের তরফে ফিরহাদ হাকিম বলেন, "বিজেপি খেলায় হেরে গেছে, নতুন করে অনুশীলন করুক, অমিত শাহ মোদি তো পালিয়ে গেছে। এমন খেলা খেলেছি যে বিজেপি সাইডলাইনের বাইরে চলে গেছে।"

এদিকে, ১৬ অগাস্ট দিনটি রাজ্য সরকার ‘খেলা হবে দিবস’ ঘোষণা করায়, এতে আপত্তি জানিয়ে এদিন রাজ্যপালের দ্বারস্থ হয় কয়েকটি ধর্মীয় সংগঠন। ধর্মীয় সংগঠনের সদস্য জানায় খেলা হবে দিবস নিয়ে আমাদের কোনও আপত্তি নেই, ১৯৪৬, ১৬ অগাস্ট গ্রেট ক্যালকাটা কিলিং হয়, রাজ্যপালকে জানিয়েছি এই দিনটা যাতে বদলানো যায় তা দেখতে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget