এক্সপ্লোর

Rahul Sinha: 'মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি' রাহুল সিনহার মন্তব্যে বিতর্ক

বারবার সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতারা বারবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেন, কার্যত সেটাই স্বীকার বিজেপি নেতার। শুক্রবার বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্যে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এদিন সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভা ছিল, সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল সিনহা বলেছেন, 'ক্ষমতায় আসার পর তৃণমূল ভেবেছিল, যা ইচ্ছে তাই করবে। কিন্তু লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি। কিছুই করতে পারছেন না মমতা।' আর তাঁর যে মন্তব্যের পরই তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীকে একাধিবার সিবিআই, ইডি-র মতো সংস্থা বিভিন্ন ইস্যুতে তদন্তের জন্য ডেকে পাঠিয়েছে এর মাঝে। আপাতত তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে ইডি-র বারবার তলব করছে কয়লাকাণ্ডে। তবে যতবারই রাজ্যের শাসকদলের কোনও নেতা-মন্ত্রীকে ডাক দিয়েছে কোনও কেন্দ্রীয় সংস্থা ততবারই বর্তমান বিজেপি-র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে বলেও সুর চড়িয়েছেন তিনি। যে সুরে সুর মিলিয়েছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীও। রাজ্য বিজেপির পক্ষ থেকে অবশ্য প্রত্যেকবার সিবিআই-র প্রতি আস্থা দেখিয়ে তৃণমূলের সদস্যদের প্রতিই পাল্টা আঙুল তোলা হয়েছে।

এদিন রাহুল সিনহার মন্তব্যে যদিও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু না জানানো হলেও শাসকদলের পক্ষ থেকে যে তাঁদের অভিযোগকেই গেরুয়া শিবিরের নেতা মান্যতা দিলেন, সেই বক্তব্য সামনে রাখা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে রাহুল সিনহার মন্তব্য নিয়ে আর কিছু প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন- 'যেখানে ডাকবে যাব, তদন্তে সব সাহায্য করব' CBI-কে সহযোগিতার আশ্বাস মদন মিত্রের

আরও পড়ুন- আইকোর চিটফান্ড মামলায় মানস ভুঁইয়াকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আরও পড়ুন: আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে শিল্পসদনে CBI

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget