এক্সপ্লোর

Prashant Kishor on BJP: আগামী কয়েক দশক ক্ষমতায় থাকবে বিজেপি, ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন পদে থাকবে, এমনটাই  ভবিষ্যদ্বাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।

নয়া দিল্লি: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন পদে থাকবে, এমনটাই  ভবিষ্যদ্বাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বর্তমানে গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির  (আইপ্যাক) প্রধান বলেন, বিজেপিকে "অনেক দশক" ধরে লড়াইও করতে হবে। 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তাঁর সংস্থা। বাংলায় পিকের স্ট্র্যাটেজিতেই বিজেপি রুখতে পেরেছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী কয়েক দশকে বিজেপির শক্তিশালী উপস্থিতির ভবিষ্যদ্বাণী করার সময়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে তিনি সম্ভবত একটি বিভ্রমের মধ্যে রয়েছেন। মোদিকে ক্ষমতাচ্যুত করা কেবল সময়ের অপেক্ষা, এমন ভাবনা ভুল।

ভোট কুশলীর কথায়, “বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে, তারা জিতুক, হারুক না কেন। কংগ্রেস যেমন প্রথম ৪০ বছর ছিল তেমনই। বিজেপি কোথাও যাচ্ছে না। একবার আপনি জাতীয় স্তরে ৩০ শতাংশ ভোট পেয়ে গেলে, আপনি দুম করে ক্ষমতাচ্যুত হয়ে চলে যাবে না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেবে এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না।”

এরপরই পিকের কথায়, "এখানেই রাহুল গান্ধীর সমস্যা। সম্ভবত, তিনি মনে করেন যে এটি কেবল সময়ের ব্যাপার যখন লোকেরা তাঁকে (নরেন্দ্র মোদী) দূরে ফেলে দেবে। সেটা হচ্ছে না।" 

এদিকে, অনুব্রত মণ্ডলের গড়ে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত রয়েছে। বিধানসভা ভোটের পর থেকেই বিজেপি সহ অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদানের ঢল চলছে। এরইমধ্যে বীরভূমে  বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের প্রায় পাঁচটি গ্রামের বেশ কিছু বাসিন্দা ।

বুধবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন ২০০ জন সিপিএম ও বিজেপি কর্মী সমর্থকরা । যোগদানকারী স্থানীয় নেতারা এলাকায় দলের নেতৃত্ব দেবেন বলেও  জানালেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, এদের নেতৃত্বে হবে এলাকায় কাজ ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
West Bengal News Live : 'মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?
'মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi | আন্দোলনকারীদের পাশে রাহুল-প্রিয়ঙ্কা, টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ | COngress News
Kalyan Banerjee | দীর্ঘ বক্তৃতা দেওয়ায় সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ কল্যাণ? TMC news
Abhishek Banerjee : Ritabrata-শিবিরকে 'বালিশ' আক্রমণ, আগামী দিনে ফেরত না-দেওয়ার অনুরোধ মমতার কাছে
Bhangar News: ভাঙড়ে পুলিশকর্মীকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল | ABP Ananda Live
Mamata Banerjee : কালীঘাট তৃণমূলের মঞ্চে যোগ দেওয়া শহিদ পরিবারগুলিকে প্রণাম মমতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget