এক্সপ্লোর

BJP : বিজেপিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগ অব্যাহত, এবার সরলেন শঙ্কুদেব পন্ডা

Shankudeb Panda leaves organization's Whatsapp group : গত বিধানসভা নির্বাচনের পর মুকুল রায় আবার তৃণমূলে ফিরে যাওয়ার পর থেকেই গত আট-নয় মাস ধরে আক্ষরিক অর্থেই অন্তরালে চলে গিয়েছিলেন শঙ্কুদেব...

কলকাতা : বিজেপির নতুন রাজ্য কমিটি তৈরি হওয়ার পর থেকে ধুম পড়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার। গোটা রাজ্যে একাধিক নেতা গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন হল শঙ্কুদেব পন্ডার নাম। 

বিজেপি যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কুদেব পন্ডা। মুকুল রায়ের (Mukul Roy) হাত ধরে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন শঙ্কুদেব পন্ডা। গত বিধানসভা নির্বাচনের পর মুকুল রায় আবার তৃণমূলে ফিরে যাওয়ার পর থেকেই গত আট-নয় মাস ধরে আক্ষরিক অর্থেই অন্তরালে চলে গিয়েছিলেন শঙ্কুদেব। তাঁকে বিজেপির কোনও কর্মসূচিতেই দেখা যাচ্ছিল না। 

এরপর আজ ফের শঙ্বুদেবকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, তিনি ছিলেন বিদায়ী যুব মোর্চার কমিটির রাজ্য সহ-সভাপতি। সেই কমিটির গ্রুপ থেকে আজ তিনি বেরিয়ে যান।

দিনকয়েক আগে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তিনি? অভিনেতা-বিধায়ক জানিয়েছিলেন, ইদানীং দল-সংগঠনের কোনও কাজে তাঁকে লাগানো হত না। তাই তিনি মনে করছেন, সম্প্রতি তিনি দলের মধ্যে প্রাসঙ্গিকতা হারিয়েছেন। তাঁর অভিযোগের তির, বঙ্গ বিজেপির বড় বড় নেতাদের বিরুদ্ধে। তিনি ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। 

আরও পড়ুন ; আরও অস্বস্তি বাড়ল বঙ্গ বিজেপি-র, এ বার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু

হিরণের দাবি, রাজ্য বিজেপির বড় বড় নেতারা মনে করেন আমাকে দরকার নেই। যেখানে উন্নয়ন হবে, সেখানে আছি। উন্নয়নে বাধা দিলে প্রতিবাদ জানাব। দিলীপ ঘোষ খড়গপুরে এসে সভা করেন। ইচ্ছামতো দল চালান। আমাকে কিছু জানান না।

সম্প্রতি বিজেপির রাজ্য ও জেলা কমিটিগুলিতে রদবদল হয়। সূত্রের খবর, তাতে মতুয়াদের তেমন প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ হন বনগাঁর বিজেপি সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। তারপরই রাজ্য বিজেপির সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। 

তার আগে বারাসাত সাংগঠনিক জেলা (BJP Barasat Organisational District) থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন সংগঠনের সহ-সভাপতি ও আহ্বায়ক।

নতুন রাজ্য কমিটি থেকে বাদ পড়ায়, আগেই বিজেপির (BJP) মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ (Whatsapp) গ্রুপ থেকে বেরিয়ে এসেছিলেন সায়ন্তন বসু (Sayanta Bose)। সেই পথেই হাঁটেন পাঁচ বিধায়ক। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরে যান- গাইঘাটার বিধায়ক ও মতুয়া ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুর। বনগাঁ উত্তরের অশোক কীর্তনীয়া। কল্যাণীর অম্বিকা রায়, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবং হরিণঘাটার অসীম সরকার। 

বিজেপির অস্বস্তি বাড়িয়ে  একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বাঁকুড়ার চার বিধায়কও। নতুন জেলা সভাপতিকে নিয়ে ক্ষোভের কারণেই এই সিদ্ধান্ত বলে দাবি ইন্দাসের বিদ্রোহী বিধায়কের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget