এক্সপ্লোর

Lok Sabha Elections 2024: তৃণমূলের দালাল বলে কটাক্ষ, হুগলিতে তিন বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার, অপসারণের দাবি

Hooghly News: দেওয়াল লিখন ঘিরে প্রার্থী-কোন্দলের রেশ কাটতে না কাটতেই এবার হুগলিতে তিন বিজেপি নেতার অপসারণ চেয়ে পোস্টার পড়ল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: তিন বিজেপি নেতার অপসারণ চেয়ে হুগলির বাঁশবেড়িয়ায় পড়ল পোস্টার। লোকসভা নির্বাচনের মুখে ঘরোয়া কোন্দল প্রকাশ্যে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যদিও বিজেপি-র তরফে পোস্টারকাণ্ডের দায় তৃণমূলের ঘাড়ে চাপানো হয়েছে। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও। (Lok Sabha Elections 2024)

দেওয়াল লিখন ঘিরে প্রার্থী-কোন্দলের রেশ কাটতে না কাটতেই এবার হুগলিতে তিন বিজেপি নেতার অপসারণ চেয়ে পোস্টার পড়ল। রবিবার সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া এলাকায় বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার ও জেলা সম্পাদক সুরেশ সাউয়ের বিরোধিতা করে দেখা গেল পোস্টার। বিজেপি-র রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি তুষার মজুমদার এবং জেলা সম্পাদক সুরেশ সাউয়ের নাম ও ছবি দেওয়া হয়েছে পোস্টারে। লেখা হয়েছে, ‘তৃণমূলের দালালগুলিকে হুগলি থেকে দূর হটাও’। (Hooghly News)

আর এই নিয়েই লোকসভা নির্বাচনের আগে শোরগোল পড়ে গিয়েছে। পোস্টারে দলের রাজ্য এবং জেলা স্তরের তিন নেতাকে তৃণমূলের দালাল বলে কটাক্ষ করা হয়েছে। ক্যামেরার মুখোমুখি হতে চাননি পোস্টারে নাম থাকা তিন বিজেপি নেতা। এবিপি আনন্দের তরফে ফোনে যোগাযোগ করা হলে, তাঁদের দাবি, পোস্টারকাণ্ডের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে।

আরও পড়ুন: Sandeshkhali ED Attack:আলমগীর-সহ ধৃত ৩ জনের ৫ দিনের সিবিআই হেফাজত নির্দেশ আদালতের

হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। হুগলি লোকসভা আসনে এবার দুই প্রাক্তন সহকর্মীর লড়াই হবে।অভিনয়ের আঙিনা থেকে রাজনীতির ময়দানে সম্মুখ-সমরে লকেট এবং রচনা। লকেট লড়ছেন তাঁর পুরনো কেন্দ্রে। পোস্টারকাণ্ডে তৃণমূলকেই নিশানা করেছেন তিনি। লকেটের বক্তব্য, "তৃণমূল ভয় পেয়েছে। এটা ষড়যন্ত্র। কখনও প্রার্থী, কখনও নেতা-নেত্রীদের নিয়ে নোংরা কাজ করছেন।"

বিজেপি-কে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তাঁর কথায়, "তৃণমূলের দালালি করতে হবে না। তৃণমূল মানুষের বিপদে-আপদে থাকে। বিজেপি আগে ঘর সামলাক। তৃণমূলের জুজু দেখছে, ভয় দেখছে। সব কিছুতেই তৃণমূল। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরা জর্জরিত।"

এর আগে চুঁচুড়া থেকে পোলবা, বিজেপির দেওয়াল লিখন ঘিরে বিতর্ক তৈরি হয়। প্রার্থী তালিকা ঘোষণার আগেই লকেটকে বাদ দিয়ে বিজেপি-র তিনটি দেওয়াল লিখনে দেখা গিয়েছে তিন ভূমিপুত্রের নাম। সেই অস্বস্তি কাটার আগেই পোস্টার ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। আগামী ২০ মে, পঞ্চম দফায় ভোট হবে হুগলিতে। বিজেপি, না তৃণমূল, শেষ হাসি হাসবে কে, তা জানা যাবে ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget