এক্সপ্লোর

Sandeshkhali ED Attack:আলমগীর-সহ ধৃত ৩ জনের ৫ দিনের সিবিআই হেফাজত নির্দেশ আদালতের

CBI Custody:আলমগীর-সহ ধৃত ৩ জনের ৫ দিনের সিবিআই হেফাজত নির্দেশ দিল আদালত। দাদা শেখ শাহজাহানের পর এবার লকআপে ভাই আলমগীরও।

আবির দত্ত, কলকাতা: আলমগীর-সহ ধৃত ৩ জনের ৫ দিনের সিবিআই হেফাজত (CBI Custody) নির্দেশ দিল আদালত। দাদা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan Arrest) পর এবার লকআপে ভাই আলমগীরও। কার নির্দেশে ইডির ওপর হামলা? কাদের প্রশ্রয়ে এতদিন গা ঢাকা শেখ শাহজাহানের? আলমগীর-সহ ৩ জনকে জেরা করবে সিবিআই। 

বিশদ...
আলমগীর-সহ ধৃত ৩ জনের জন্য ১৪ দিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিল। তবে আদালত, আপাতত ৫ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, আরও একটি আবেদন জানানো হয়েছিল সিবিআইয়ের তরফে। এর আগে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছিল ও পরবর্তীকালে এই বসিরহাট মহকুমা আদালতে আবেদন জানিয়েই RC-4 মামলায় তাদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এবার অন্য একটি মামলা, অর্থাৎ RC-2 মামলায় ওই ৭ জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তদন্তকারী আধিকারিক বিচারককে জানান, এই RC-2 মামলাতেই গ্রেফতার কার হয়েছে আলমগীর-সহ ৩ জনকে। ওই মামলায় ৭ জনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। 
আজ যখন আলমগীর-সহ ৩ জনকে আদালতকক্ষে পেশ করা হয়, তখন আলমগীরের আইনজীবীরা ১৬০ সিআরপিসি-র আওতায় যে নোটিস পাঠানো হয়েছিল তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। আর এক, মাফাজুর, শেখ শাহজাহানের বাড়ির গৃহশিক্ষক ছিলেন বলে দাবি।  অন্য দিকে, সিবিআইয়ের দাবি, ইডি-র উপর যে হামলার ঘটনা ঘটেছিল তাতে এই ৩ জন জড়িত ছিল। তাই তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতকক্ষে সিবিআই আরও দাবি করে, ওই ঘটনায় হামলাকারীদের অনেকেই আগ্নেয়াস্ত্র হাতে এসেছিল। তারা কারা? কার নির্দেশে এসেছিল? বিশদ তথ্য জানতেই ধৃত ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা দরকার, জানায় সিবিআই।

গ্রেফতারি...
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালান ইডি-র আধিকারিকরা। অভিযোগ, সেই সময় তাঁদের উপর চড়াও হয় শাহজাহান-অনুগতরা। তাদের আক্রমণের হাত থেকে পার পায়নি কেন্দ্রীয় বাহিনীও। এমনকি খবর সংগ্রহের কাজে যাওয়া সাংবাদিকরাও বেধড়ক মারধর খান। সেই ঘটনার ৫৫ দিন পর, ৫৬ দিনের মাথায় গ্রেফতার হয় শেখ শাহজাহান। কিন্তু তার মধ্যে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে সন্দেশখালি। একের পর এক অভিযোগে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। কিন্তু তার গ্রেফতারিতেই বিক্ষোভ যে শেষ হয়েছে, এরকম নয়। এদিনও সন্দেশখালির রামপুর বাজারে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। এবার বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লাের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ হয়। শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাশেম মোল্লা, জুলফিকার মোল্লার গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে অবরোধ দেখানো হয়। জমি দখল থেকে অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে। 

 

আরও পড়ুন:'লজ্জা কাটিয়ে মানুষের কাছে যান', নেতাদের পরামর্শ তৃণমূল বিধায়কের

সেরা শিরোনাম

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম

ভিডিও

Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget