এক্সপ্লোর

PM Modi: 'দেশের মধ্যেই প্রাণ সংশয়ের আশঙ্কা মোদির, এটাই সবথেকে বড় ব্যর্থতা', কটাক্ষ অধীরের

Narendra Modi: মোদি এদিন বলেন, "ভাতিন্দা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি। মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।" এদিকে, মোদির এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। 

কলকাতা: পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় মাঝ উড়ালপুলে ২০ মিনিট আটকে থাকা নিয়ে নানা মহলে শোরগোল। আটক থেকে ফিরে মোদি এদিন বলেন, "ভাতিন্দা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি। মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।" এদিকে, মোদির এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। 

এদিন তিনি বলেন, "ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের মধ্যে কোথাও আটকে যাওয়ার পর তাঁর যদি মনে হয় প্রাণ নিয়ে ফিরতে পেরেছে। এত যদি ভারতবর্ষ বিপজ্জনক হয়, তাহলে এটা সব থেকে বড় প্রধানমন্ত্রীর ব্যর্থতা। কারণ তিনি দেশের মানুষকে সব রকমভাবে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।"                                                                  

বিজেপি সরকারকে বিঁধে অধীর বলেন, "এদিকে মোদির নিজেরই মনে হচ্ছে প্রাণ সংশয়। এর থেকেই প্রমাণিত হয় এই সরকার ব্যর্থ, মোদিজি ব্যর্থ, ৫৬ ইঞ্চির ছাতি ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর দুরাবস্থা থেকে আমরা সবাই শঙ্কিত। দেশের প্রধানমন্ত্রী দেশের মধ্যেই প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন। ভাবতে হবে ভারতবর্ষ তাঁর নেতৃত্বে সবল হয়নি, বরং দুর্বল হয়েছে।"                                 

কৃষকদের বিক্ষোভের মুখে ২০ মিনিট আটকাল মোদির কনভয়। ভাতিন্দা বিমানবন্দর থেকে কপ্টারে হুসেইনিওয়ালা যাওয়ার কথা ছিল মোদির, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য কপ্টারের বদলে সড়কপথেই সফর মোদির। আটক থেকে ফিরে মোদি এদিন বলেন, "ভাতিন্দা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি। মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।"            

সংবাদসংস্থা এএনআই নরেন্দ্র মোদিকে উদ্ধৃত করে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী বিমানবন্দরে এসে সেখানের আধিকারিকদের একথা জানিয়েছেন। এদিকে,নিরাপত্তার গাফিলতির অভিযোগে পাঞ্জাব সরকারের রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ঘটনার পর লুধিয়ানার সভা বাতিল করেই দিল্লি ফিরছেন প্রধানমন্ত্রী। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নির ইস্তফা দাবি করেছে বিজেপি।  

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget