NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Manan Kumar Mishra : সৌরভ জানিয়েছেন, প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে অল ইন্ডিয়া ইয়ং অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন।

নয়াদিল্লি : ফের পদত্যাগের দাবিতে আন্দোলন। 'Protest Alert' দিলেন ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস। তিনি জানিয়েছেন, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (BCI)-র চেয়ারম্যান মনন মিশ্রর বিরুদ্ধে কাল বিক্ষোভ দেখাবেন "লিগ্যাল ককরোচরা"। কাল বেলা ১০টায় এই কর্মসূচির শুরু। হায়দরাবাদের NALSAR-বিতর্ককে কেন্দ্র করে BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানাচ্ছেন তাঁরা। সৌরভ জানিয়েছেন, প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে অল ইন্ডিয়া ইয়ং অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন। তাদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন তিনি।
এক্স হ্যান্ডেলে সৌরভ লিখেছেন, মনে হচ্ছে, আইনি আরশোলারা (Legal Cockroaches) একতা গড়ে তুলেছেন এবং কাল বেলা ১০টা নাগাদ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন এবং তাঁর পদত্যাগ দাবি করবেন। প্রতিবাদের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ইয়ং অ্য়াডভোকেটস অ্যাসোসিয়েশন। কৈফিয়তের দাবিতে যে কোনও শান্তিপূর্ণ আন্দোলন এবং যার মাধ্যমে অফিস পরিচালনায় উচ্চমান নির্ধারণ হবে, এরকম যে কোনও আন্দোলনকে আমি সমর্থন করি। মর্যাদাপূর্ণ বোম্বে বার অ্যাসোসিয়েশনও মনন কুমার মিশ্রর পদত্যাগের দাবি জানিয়েছে আজ।
🚨#ProtestAlert 🚨
— Saurav Das (@SauravDassss) August 19, 2026
It seems the Legal Cockroaches have united and will be protesting against the Chairman of the Bar Council of India tomorrow at 10 AM and demanding his resignation.
The protest has been called by the All India Young Advocates Association. I support any form of… pic.twitter.com/NLJuXR7fpU
কোথায় সূত্রপাত বিতর্কের ?
ককরোচ জনতা পার্টির সৌরভ দাস বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্রর ইস্তফার দাবি আগেই জানিয়েছিলেন। নালসার (NALSAR) ইউনিভার্সিটি অফ ল-সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বিসিআই (BCI)-কে তীব্র ভর্ৎসনা করার পর এই দাবি জানিয়েছিলেন সৌরভ।
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের ক্যাম্পাস অনুষ্ঠানে সম্ভাব্য অংশগ্রহণকে কেন্দ্র করে সম্প্রতি বিতর্ক ছড়ায়। হায়দরাবাদের নালসার (NALSAR) ইউনিভার্সিটি অফ ল-এর ২০২৬ সালের ব্যাচের শিক্ষার্থীদের তালিকাভুক্তি বা এনরোলমেন্টের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI) তা প্রত্যাহার করে নেয়।
প্রসঙ্গত, BCI-এর চেয়ারম্যান মিশ্র তাঁর নির্দেশে সমস্ত রাজ্যের বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছিলেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত NALSAR বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের আইনে কোনও স্নাতককে যেন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত না করা হয়। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের প্রস্তাবিত অংশগ্রহণের বিরুদ্ধে শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের বিষয়টি উল্লেখ করে এই আদেশ দেওয়া হয়েছিল। তবে ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়।
Before You Go
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি






















