এক্সপ্লোর

Prashant Kishore: 'বিপক্ষের কে নেতা হবেন, তা গণতান্ত্রিকভাবে স্থির হোক', কংগ্রেসকে নিশানা প্রশান্ত কিশোরের

Prashant Kishore: ভোট কুশলী বলেন, "সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের ভাবধারা ও ব্যাপ্তি শক্তিশালী বিরোধিতার জন্য জরুরি। কিন্তু কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া কোনও ব্যক্তির ঐশ্বরিক অধিকার হতে পারে না।"

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লী ও মুম্বই সফরে কংগ্রেসের সঙ্গে এক বিরোধী চিত্র ফুটে উঠেছিল। যা নিয়ে মমতার মুম্বই সফরেও নানা মতামত উঠেছিল। এবার অবশ্য মাঠে নামলেন প্রশান্ত কিশোর।  এদিন তিনি বলেন, "সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের ভাবধারা ও ব্যাপ্তি শক্তিশালী বিরোধিতার জন্য জরুরি। কিন্তু কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া কোনও ব্যক্তির ঐশ্বরিক অধিকার হতে পারে না। বিশেষ করে গত ১০ বছরে যেখানে ৯০ শতাংশ ভোটে কংগ্রেস হেরেছে। এদিন নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ প্রশান্ত কিশোরের। তিনি বলেন, "বিপক্ষের কে নেতা হবেন, তা গণতান্ত্রিকভাবে স্থির হোক।" 

প্রসঙ্গত, বুধবার মুম্বই থেকে নাম না নিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই পথে হাঁটলেন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। নাম না করে রাহুল গান্ধীকে নিশানা করে পিকে বলেন, ‘কংগ্রেসের নেতৃত্ব কোনও ব্যক্তির ঐশ্বরিক অধিকার নয়।’

এদিকে, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বলেন, "কংগ্রেসকে বাদ দিয়ে কয়েকটা দলকে নিয়ে একটা গ্রুপ করার চেষ্টা করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীকে আক্রমণ করা হচ্ছে। আমার মনে হয়ে এরপর ওরা সনিয়াজিকেও কী বলবেন, সেই ব্যাপারটাও ফেলে দেওয়া যায় না। সুতরাং বোঝা যাচ্ছে একটা বড় ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে এবং এই ষড়যন্ত্রের মূল কেন্দ্রবিন্দুতে বসে আছে বিজেপি। তারা জানে ভারতে কংগ্রেসের প্রভাব কতখানি। তাই তারা জানে সেটাকে আঘাত করতে গেলে মমতাকে দিয়ে করতে হবে। সেটাই তারা করছেন। নারদ নারদ বলে বলছে আরও লাগিয়ে দাও। এই প্রয়াস ব্যর্থ হবে।"

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, "২০১৪য় কংগ্রেস লিডারশিপ ব্যর্থ হয়েছে। ২০১৯-এ ব্যর্থ হয়েছে। এই কারণেই নরেন্দ্র মোদি এত বিশাল আসন নিয়ে আসতে পেরেছে। মমতা ও আমাদের দল চেয়েছিল এবারের বিকল্পটা একটা কাঠামোর মধ্যে দিয়ে হোক, যাতে কোনও ফাঁক না থাকে। একটা স্টিয়ারিং কমিটি, একটা সংবিধান...সেটা না করে শুধু হুজুকে, আজকে আমরা এই করব, সেই করব--এটা হতে পারে না। ফলে এই যে গঠনমূলক প্রস্তাব, তাতে কংগ্রেস এখনও সাড়া দেয়নি। কিন্তু তৃণমূল তো বসে থাকবে না। এখন বিভিন্ন স্তরের নির্বাচনে যদি কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করতে না পারে, যদি কংগ্রসের নেতারা নেতৃত্বের ওপর আস্থা হারিয়ে দল ছাড়েন, তাহলে তো নিশ্চিভাবে তৃণমূল বিস্তার লাভ করবে।"

অন্যদিকে, বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, "পিকে তো কর্পোরেট প্রতিনিধি। প্রথমে ৫০০ কোটি টাকা নিয়েছিলেন। পরে তা ১৪০০ কোটি হয়েছে তৃণমূলকে জেতানোর জন্য। মোদির জন্যও টেন্ডার নিয়ে কাজ করেছেন। নীতীশ কুমারে হয়েও কাজ করেছেন। এটা বলার জন্য হয়ত বিজেপির হয়ে টাকা পাবেন।" 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget