এক্সপ্লোর

Kolkata News: ভর দুপুরে হাড়হিম ঘটনা বেলেঘাটায় ! তৃণমূলকর্মীকে না পেয়ে তাঁর ভাইকে ছুরির কোপ মারার অভিযোগ

TMC News: ৩৪ নম্বর ওয়ার্ডে ফের একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কিছুদিন আগেই এই ৩৪ নম্বর ওয়ার্ডেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলার ঘটনা ঘটেছিল

বেলেঘাটা : ভর দুপুরে চাঞ্চল্যকর ঘটনা খাস কলকাতায়। এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে বেলেঘাটায় এক তৃণমূল কর্মীর বাড়িতে ছুরি নিয়ে হামলা। তৃণমূল কর্মীর মা-ভাইকে ছুরির কোপ, এই অভিযোগে একজনকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের রাসমণি বাজারে গতকালের ঘটনায় অভিযোগের তির বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ রাজু নস্করের বিরুদ্ধে। তৃণমূল কর্মী বাপি দাসের অভিযোগ, গতকাল বাড়িতে চড়াও হয়ে তাঁকে না পেয়ে তাঁর মা-ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় রাজুর শাগরেদ সৌরভ দাস। যদিও রাজুর দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। একই দাবি করেছে বেলেঘাটা থানার পুলিশ। তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

কী ঘটেছে ? 

৩৪ নম্বর ওয়ার্ডে ফের একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কিছুদিন আগেই এই ৩৪ নম্বর ওয়ার্ডেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলার ঘটনা ঘটেছিল। এবার তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর ভাইকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেল।  

আক্রান্ত বলেন, "দুপুরে আমি শুয়ে আছি। বাবা বসে আছে। মা কাজ করছে। হঠাৎ সৌরভ নামক যে দুষ্কৃতী...সৌরভ দাস...এসে বলছে তোর দাদা কোথায় ? আমি বলছি, দাদা ঘরে নেই। কী আছে ? আমাকে বল কী হয়েছে ? বলছে, না ...দাদাকে ডাক, আমার বিশেষ কথা আছে। তখন দু'-এক কথায় কথায় হঠাৎ পিছন থেকে ছুরি বের করে আঘাত করতে শুরু করে। চারবার আঘাত করেছে। আমার কানেও আঘাত করেছে। গলায় মারার চেষ্টা করেছিল। হাত দিয়ে সেভ করি। আর একটা কোপ আমার মায়ের হাতে পড়ে।  একটা কোনও রকমে সেভ করি। আশেপাশের লোক এসে ছাড়ান। আবার বলছে (দুষ্কৃতী), তোকে জানে মেরে দেব আজ। তোর দাদাকে জানে মেরে দেব। আমি মেট্রোপলিটন করব আর একটা। জানি না, মেট্রোপলিটনে কী হয়েছে।  তোদের রাখব না সব। আমার দাদা যেহেতু পার্টিতে যুক্ত আছে, তাই হামলা। আমার দাদা তৃণমূল করে। বহুদিন ধরেই সক্রিয়ভাবে করে। সাধারণ মানুষের নানা ভালো কাজই করে। এখানে এখন গ্রুপবাজি চলছে। ও যেহেতু রাজু নস্করের গ্রুপের সঙ্গে থাকতে পারছে না...তাঁর অন্যায়গুলো মেনে নিতে পারছে না... সে চেয়েছে যে, এই অন্যায়গুলোর সঙ্গে আপোস করব না। সেইজন্য দাদাকে না পেয়ে, আজ আমার মা-বাবা-আমার উপর হামলা করেছে।"  

গত মাসেই তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বেলেঘাটার এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। তৃণমূল নেতা সুশান্ত সাহা ওরফে হাবুকে গ্রেফতার করা হয়। তোলাবাজি, জোর করে আটকে রাখার অভিযোগ। জোর করে আটকে রাখা, গাড়ি কেড়ে নেওয়ারও অভিযোগ ওঠে। তৃণমূল নেতা সুশান্ত সাহাকে গ্রেফতার করে পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget