এক্সপ্লোর

Mamata Banerjee : প্রাদেশিক দলগুলিকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় তৃণমূল, বার্তা মমতার

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন রাজেশপতি ত্রিপাঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একইসঙ্গে তৃণমূলে যোগ দেন ললিতেশপতি ত্রিপাঠী। উত্তরপ্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ছিলেন ললিতেশপতি...

কলকাতা : বিজেপি এবং তাদের বিভেদমূলক এজেন্ডাকে পরাস্ত করতে ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলির কাছে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। একদিন আগেই বিরোধী-মঞ্চের কাছে এই বার্তা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুরেই মমতা আরও একবার বললেন,  "প্রাদেশিক দলগুলিকে আমরা শ্রদ্ধা করি। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।"

এদিকে গোয়ার পর উত্তরপ্রদেশ কংগ্রেসেও ভাঙন ধরিয়েছে তৃণমূল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন রাজেশপতি ত্রিপাঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একইসঙ্গে তৃণমূলে যোগ দেন ললিতেশপতি ত্রিপাঠী। উত্তরপ্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ছিলেন ললিতেশপতি। 

উত্তরপ্রদেশের দুই নেতা দলে যোগ দেওয়ার পর মমতা বলেন, "বিজেপি শাসিত রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না। গোয়ায় আজ তৃণমূলকে কর্মসূচি করতে দেওয়া হয়নি। কর্মসূচি করতে না দিয়ে আমাদের আটকানো যাবে না। অখিলেশ আমার ছোট ভাইয়ের মতো। আমরা আমাদের কাজ করব। মানুষের কথা বলবে তৃণমূল কংগ্রেস। প্রাদেশিক দলগুলিকে আমরা শ্রদ্ধা করি। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।"

এদিকে উত্তরবঙ্গ সফর সেরে আগামী ২৮ অক্টোবর গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লক্ষ্য যে আগামী বছরের গোয়া বিধানসভা ভোট, তা স্পষ্ট করে দিয়েছেন নেত্রী। তাঁর ট্যুইট, ২৮ অক্টোবর গোয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তার আগে বিজেপি এবং তাদের বিভেদমূলক এজেন্ডাকে পরাস্ত করতে ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলির কাছে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। ১০ বছর ধরে গোয়ার মানুষ ভোগান্তির শিকার। আমরা একসঙ্গে নতুন সরকার গঠনের মাধ্যমে নতুন ভোরের সূচনা করব, যা গোয়ার জনগণের সরকার হবে এবং তাদের সমস্ত দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

আগামী বৃহস্পতিবার ৪ দিনের গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন ৩১ তারিখ। তৃণমূল সূত্রে খবর, সেখানে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর উপস্থিতিতে, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের নেতার। 

যোগ দিতে পারেন গোয়ার বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই, গোয়ায় কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট, প্রশান্ত কিশোরের সংস্থা, আইপ্যাকের প্রতিনিধিরা। সম্প্রতি, তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী, এআইসিসি-র প্রাক্তন সাধারণ সম্পাদক লুইজিনহো ফালেইরো। তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget