এক্সপ্লোর

Soumitra Khan : "পূর্ব মেদিনীপুরে একটা সিটেও জিতবে না শুভেন্দু", ভাইরাল অডিও ক্লিপ বিতর্কে সৌমিত্র

Viral Audio Clip Controversy : সামনেই পুরভোট ! কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি কতগুলি আসন পেতে পারে, তা নিয়ে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপই শনিবার শোরগোল ফেলে দিল বঙ্গ রাজনীতিতে !

দীপক ঘোষ, কলকাতা : এবার ভাইরাল অডিও ক্লিপ বিতর্কে নাম জড়াল সৌমিত্র খাঁর। কথোপকথনে শোনা যায়, লোকসভা ভোটে বাংলায় তিনটের বেশি আসন পাবে না বিজেপি। তৃণমূল বা তাঁর বিরোধীরা এর সঙ্গে যুক্ত বলে দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। 

সামনেই পুরভোট ! কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি কতগুলি আসন পেতে পারে, তা নিয়ে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপই শনিবার শোরগোল ফেলে দিল বঙ্গ রাজনীতিতে ! ভাইরাল হওয়া এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে দাবি করা হয়েছে, অডিও ক্লিপে একটি কণ্ঠস্বর বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-র।

তাঁর ছবি দিয়ে ভাইরাল হওয়া এই অডিও ক্লিপে উঠে এসেছে দিলীপ ঘোষের পারফরম্যান্সের প্রসঙ্গও ! একটি কণ্ঠস্বরে প্রশ্ন করতে শোনা যায়, দিলীপবাবু যে কথাটা বলল যুব নেতা ? 

অপর কণ্ঠস্বর থেকে উত্তর আসে, নিজের বুথে ৬৮০ ভোটে হেরেছে। রাজ্যের চিফ মিনিস্টার, যার জন্য সাপোর্ট করেছিলাম নিজের বুথে ৬৮০ ভোটে হেরেছে। নিজের পঞ্চায়েতে ২ হাজার ভোটে হেরেছে। নিজের বিধানসভায় হেরেছে। নিজের এলাকায় একটিমাত্র বিধানসভায় জিতেছে। ছাড়ো। বড় বড় কথা সব অন্য জায়গায় বলবে।

কয়েক মাস আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়া এ রাজ্যের সাংসদদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এই অডিও ক্লিপে ! 
কণ্ঠস্বর ১: যে চারজন মন্ত্রী হল, শান্তনু ঠাকুর বাদে বাকি তিন মন্ত্রী কোনও কাজে লাগবে না।
কণ্ঠস্বর ২: একদম ঠিক বলেছেন।
কণ্ঠস্বর ১: নিশীথ প্রামাণিক এতগুলো দফতরের মন্ত্রী হল পার্টি অফিসের ছেলেরা একটাও উপকৃত হবে না। পার্টির ছেলেরা কিস্যু উপকৃত হবে না। সুভাষ সরকার হয়েছে। হতে পারে দীর্ঘদিনের লোক। পার্টির ছেলেরা কিছু উপকৃত হবে না। তুমি ভাই, বাঁকুড়া লোকসভায় জিতবে ? 
কণ্ঠস্বর ২: না।
কণ্ঠস্বর ১: কোনটায় জিতবে ভাই ? আর কোনও জেতার জায়গা নেই। আমি লড়াই করছি। ৫০-৫০ পজিশনে আছি। আর তুমি জিতবে একটা দার্জিলিং, আর উত্তরবঙ্গের আরেকটা সিট জিতবে। চারটে সিট হয়তো জিততে পারবে। আমার হয়তো ৫০-৫০। তিনটে সিট কনফার্ম, এইটুকু। আর কিছু তুমি রেজাল্ট ভেবো না। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী একটা সিটেও জিতবে না। লিখে নাও।

বিধানসভা উপনির্বাচনে নিশীথ প্রামাণিকের ছেড়ে আসা দিনহাটায় রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল। আগামী পঞ্চায়েত নির্বাচনে সেখানে কী হতে পারে, তা নিয়েও কথোপকথন রয়েছে এই অডিও ক্লিপে। 

কণ্ঠস্বর ১: শোনো, নিশীথ প্রামাণিক কিস্যু নেই। তোমাকে একটা কথা বলি, দিনহাটায় পঞ্চায়েত ভোট হবে, নিশীথ প্রামাণিক ৫০ হাজার ভোটে হারবে। এটা মিলিয়ে নেবে। ৫০ হাজার ভোটে হারব। শান্তনু ঠাকুর ছাড়া একটা মন্ত্রীও টিকিট পাবে না ভাই।
 
যদিও গোটা বিষয়টিকে চক্রান্ত বলে দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, বাজারে অনেক সময় কিছু কিছু অডিও যারা আমার বিরোধী, তৃণমূল কংগ্রেস এসব নিয়ে করে। যারা শুভাকাঙ্খী নয়, তারা বাজার গরম করার চেষ্টা করে। আমার তো মনে হয় ফেক। এমন কোনও কথা হয়নি।

যদিও ভাইরাল অডিও ক্লিপ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অন্যদিকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের পাশে দাঁড়িয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যর বক্তব্য, সৌমিত্র খাঁ জানিয়েছেন অডিওটি ফেক। সুতরাং ফেক অডিও নিয়ে মন্তব্যের জায়াগা নেই। এমন অনেক ফেক অডিও-ভিডিও বাজারে ঘোরে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget