এক্সপ্লোর

WB Election 2021 কিচ্ছু জানে না, টুকে এনে দেখে দেখে বলে, তাও মিথ্যে, শিলিগুড়িতে তীব্র আক্রমণ মমতার

সুর বাড়িয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'একজন প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলে ভাবাই যায় না।' এরকম কথা বলে আসলে নিজের পদের অমযার্দাই তিনি করছেন বলে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শিলিগুড়ি : 'কীভাবে বলে জানেন! টুকে নিয়ে এসে সব বলে। একটা স্বচ্ছ কাচের মতো জায়গায় লেখাটা থাকে। লোকে ভাবে কী বাংলাই না বলছে। ওটা আসলে গুজরাতিতে বাংলা লিখে এনে বলে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুধু মুখে বলাই নয়, হাতেকলমে বিষয়টা করে দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিপ্রম্পটারে নরেন্দ্র মোদির বক্তব্য দেওয়া বোঝাতে গ্যাসের সিলিন্ডারের কাগজের কাটআউট হাতে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেটা নাড়িয়ে-চাড়িয়ে দেখানোর মাঝে বাড়তে থাকে তৃণমূল সুপ্রিমোর আক্রমণের ঝাঁঝ।

নরেন্দ্র মোদির উদ্দেশে আক্রমণের সুর বাড়িয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'একজন প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলে ভাবাই যায় না।' এরকম কথা বলে আসলে নিজের পদের অমযার্দাই তিনি করছেন বলে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে রোড শো-র পর জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। যেখানে তিনি আক্রমণের সুর চড়ান গ্যাস ও পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে। কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনাকে খোঁচা দিয়ে মমতার সংযোজন, 'মা-বোনেদের মুখে হাসি কেড়ে নিয়েছেন। গ্যাসের দাম প্রায় ৯০০ টাকায় ঠেকেছে। মনে রাখবেন মা-বোনেদের কষ্ট দিলে ভাই-ছেলেরা ছেড়ে কথা বলবে না।'

(আরও পড়ুন

‘আমি বীতশ্রদ্ধ’, এলপিজি-র মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে নিশানা মমতার)

পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটেন তৃণমূলনেত্রী। দুপুর দুটো নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। তাঁর সঙ্গে থাকবেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান। সেইসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যরা। কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা।একই সঙ্গে সম্প্রতি লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের।

আগেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাড়ি থেকে নবান্ন পর্যন্ত ইলেকট্রিক স্কুটারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget