এক্সপ্লোর

WB Election 2021 Voting: ৮০ বছরের ঊর্ধ্বে, বিশেষভাবে সক্ষমরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন

ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিনের মধ্যে বুথ লেভেল অফিসার BLO-রা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন। এরকম কেউ থাকলে তাঁকে 12-D ফর্ম দেওয়া হবে।

রুমা পাল, কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের। এই প্রথমবার পশ্চিমবঙ্গে ৮০ বছরের ঊর্ধ্বে বা বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুবিধা। তবে এক্ষেত্রেও থাকছে কিছু নিয়ম। নির্বাচন কমিশন জানিয়েছে, ৮০ বছরের বেশি বয়স্ক, বিশেষভাবে সক্ষম, করোনা আক্রান্ত হয়ে চিকিত্‍সাধীন বা আইসোলেশনে রয়েছেন এমন ব্যক্তিরাই পোস্টালে ব্যালটে ভোট দিতে পারবেন। কীভাবে হবে গোটা প্রক্রিয়া? ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিনের মধ্যে বুথ লেভেল অফিসার BLO-রা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন। এরকম কেউ থাকলে তাঁকে 12-D ফর্ম দেওয়া হবে। ভোটের মনোনয়ন জমার শেষ দিন থেকে ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত সময়ের যে কোনও এক দিন এক অফিসার-সহ ২ জন নির্বাচন কমিশনের কর্মী, নিরাপত্তাবাহিনী নিয়ে সংশ্লিষ্ট বাড়িতে যাবেন। এবং নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট সংগ্রহ করে নিয়ে যাবেন। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। গত বিহার বিধানসভা নির্বাচনে এই ব্যবস্থা প্রথম চালু হয়েছিল। সেই প্রক্রিয়া পরিচালনা এবং করোনা আবহে ভোট পরিচালনার জন্য স্বাভাবিকভাবেই বেশি বুথের পাশাপাশি প্রয়োজন হবে বেশি সংখ্যায় ভোটকর্মীরও। সেদিকে নজর রেখে বৃহস্পতিবার শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ-সহ একাধিক দফতরের সচিবদের নিয়ে বৈঠক করেন ডেপুটি ইলেকশন কমিশনার। নির্বাচন কমিশন সূত্রে খবর, আমফানের পর রাজ্যে কত স্কুল ক্ষতিগ্রস্থ, তা জানতে চাওয়া হয় শিক্ষাসচিবের কাছে। উত্তরে শিক্ষাসচিব জানান, এই মুহূর্তে সুন্দরবন অঞ্চলে ২৫০ স্কুল এখনও ক্ষতিগ্রস্ত শেষ অবধি আনুষ্ঠানিকভাবে কবে নির্বাচনের দিন ঘোষণা হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget