এক্সপ্লোর

বেলেঘাটায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, ধ্বংসস্তূপে আটকে মৃত্যু বৃদ্ধার

রাতভর প্রবল বৃষ্টির ফলে শহরের উত্তর থেকে দক্ষিণ, বেশ কিছু জায়গায় জল জমেছে

কলকাতা: প্রবল বৃষ্টিতে বেলেঘাটায় ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ির একাংশ। পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তূপে আটকে পড়েন এক বৃদ্ধা।  কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন পুলিশ ও  বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

যদিও, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই ধ্বংসস্তূপে বৃদ্ধার ছেলে, বউমা ও নাতি আটকে পড়েছিলেন। কিন্তু তাঁদের আগেই উদ্ধার করা হয়।  ৫৫ নম্বর বেলেঘাটা মেন রোডে ওই ঘটনা ঘটেছে।

রাতভর প্রবল বৃষ্টির ফলে শহরের উত্তর থেকে দক্ষিণ, বেশ কিছু জায়গায় জল জমেছে। লকডাউনের কারণে রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম। রাস্তায় যে সব গাড়ি বেরিয়েছে, তাদেরও যেতে হচ্ছে জল ঠেলে। বৃষ্টির কারণে রাস্তায় লোকের সংখ্যাও অনেক কম।

বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনভর মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বেলার দিক থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। তবে আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমাঞ্চলের চার জেলায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আগামী চারদিনে সরে যাবে রাজস্থানের দিকে। সেই কারণেই বৃষ্টি কমার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের যে চার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া।

বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এই প্রেক্ষিতে বৃহস্পতিবার পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Kolkata Police: অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget