এক্সপ্লোর

Nehru Museum: নেহরু মিউজিয়ামের নাম বদলে প্রধানমন্ত্রী সংগ্রহশালা, আজ উদ্বোধন করবেন মোদি

Prime Ministers’ Museum: ভারতের যুদ্ধে কখন কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে, কাদের সঙ্গে যুদ্ধে নেমেছে দেশ, যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে।

নয়া দিল্লি: সম্প্রতি নেহরু মিউজিয়ামের (Nehru Museum) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার (Modi Govt)।  নেহরু মিউজিয়ামের নাম বদলে আজ তা প্রধানমন্ত্রী সংগ্রহশালা হিসেবে উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। স্বাধীনতার (Independence) পর থেকে প্রধানমন্ত্রীদের অবদান, তাঁদের সম্পর্কে তথ্য, নথিপত্র, ছবি থাকবে সংগ্রহশালায়, এমনটাই জানা গিয়েছে।

আজ আম্বেদকর জন্মজয়ন্তীতে এই সংগ্রহশালার উদ্বোধন করবেন মোদি। এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ১৪ জন প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এনডিএ সরকার এই পদক্ষেপগুলি নিয়েছে। প্রধানমন্ত্রীর জাদুঘরে প্রাক্তন সব প্রধানমন্ত্রীর শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। বৈঠকে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে তাঁর সরকার নিশ্চিত করেছে যে সমস্ত প্রধানমন্ত্রীর অবদান স্বীকৃত। 

বুধবারই প্রধানমন্ত্রীর ট্যুইটারে লেখেন, "আগামিকাল, ১৪ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হবে। সেখানে আমাদের প্রত্যেক প্রধানমন্ত্রীর অবদান প্রদর্শিত হবে। ভারতের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্‌যাপন উপলক্ষ্যেই এই কর্মসূচি। আমি সকলকে জাদুঘরটি দেখার অনুরোধ জানাচ্ছি।" 

আরও পড়ুন, বেহালায় পুলিশের সামনেই তৃণমূলের সংঘর্ষ, অধরা ঘাসফুল শিবিরের যুবনেতা

ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়টির মোট আয়তন ১০ হাজার ৪৯১ বর্গ মিটার। ভবনের লোগাটি জাতি এবং গণতন্ত্রের প্রতীক। দূরদর্শন, চলচ্চিত্র বিভাগ, সংসদ টিভি, প্রতিরক্ষা মন্ত্রক সবই আছে এখানে। মৃত্যুর আগে ষোলো বছর দিল্লির তিন মূর্তি ভবনে কাটিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরু। তাঁর মৃত্যুর পরে তাঁর বাসভবন তিন মূর্তি ভবন সংরক্ষণের ভার হাতে নেয় তৎকালীন কেন্দ্রীয় সরকার। পরে নেহরু গবেষণার কেন্দ্র হয়ে ওঠে তা।

ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে রয়েছে যুদ্ধের সময়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের যুদ্ধে কখন কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে, কাদের সঙ্গে যুদ্ধে নেমেছে দেশ, যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাঁদের মতাদর্শ, অবদানকে স্বীকৃতি দিতে এই সংগ্রহশালা এমনটাই বলা হয়েছে। 

 

 

সেরা শিরোনাম

Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget