এক্সপ্লোর

Prashant Kishor: চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস, আন্দোলনে উত্তাল বিহার, অনশনে বসলেন প্রশান্ত কিশোরও

Bihar Civil Services Exam: বিহার সিভিল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে লাগাতার প্রতিবাদ, আন্দোলন চলছে বিহারে।

পটনা: অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসলেন ভোটকুশলী তথা রাজনীতিক প্রশান্ত কিশোর। বিহার সিভিল সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবিতে অনশনে বসলেন তিনি। প্রশ্ন বাতিলের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি তুলছিলেন চাকরিপ্রার্থীরা। সেই দাবিতে এবার শামিল হলেন প্রশান্ত। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। (Prashant Kishor)

বিহার সিভিল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে লাগাতার প্রতিবাদ, আন্দোলন চলছে বিহারে। গত এক সপ্তাহ ধরে ২০২৪ সালের ৭০তম Integrated Combined Competitive (Prrliminary) Examination (CCE) বাতিলের দাবিতে পথে পরীক্ষার্থীরা। পরীক্ষার আগেই প্রশ্নপত্র বাতিল হয়ে গিয়েছিল বলে অভিযোগ। তাই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন পরীক্ষার্থীরা। (Bihar Civil Services Exam)

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কিমারের সঙ্গেও সম্প্রতি বৈঠক হয় চাকরিপ্রার্থীদের। সেখানেও পরীক্ষা বাতিল এবং নতুন করে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসেন। গোড়া থেকেই চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন প্রশান্ত। দুর্নীতিকে সমূলে উৎপাটিত করার ডাক দিয়েছিলেন তিনি। 

বিহার সরকারকে হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রশান্ত। তিন দিনের মধ্যে পরীক্ষার্থীদের দাবি পূরণ না হলে, নিজে আন্দোলে শামিল হবেন বলে জানিয়েছিলেন। সেই মতোই বৃহস্পতিবার অনশনে বসলেন তিনি। গোটা ঘটনায় ইতিমধ্যেই প্রশান্ত-সহ বেশ কয়েকজনে বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পটনার গাঁধী ময়দানে চাকরিপ্রার্থীরা যে আন্দোলন করছেন, তাতে প্রশান্ত এবং অন্যদের উস্কানি রয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়। 

সোমবারও আন্দোলনস্থল থেকে প্রশান্তকে সরে যেতে বলা হয়। চাকরিপ্রার্থীদের একাংশও তাঁর বিরুদ্ধে ফুঁসে ওঠেন। বিহার পুলিশ যখন লাঠিচার্জ করছিল, প্রশান্ত কোথায় ছিলেন, প্রশ্ন তোলেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনস্থলে প্রশান্তকে লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগানও ওঠে। বাদানুবাদে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই সময় প্রশান্ত বলে ওঠেন, "আমাদের থেকে কম্বল নিয়ে আমাদেরকেই মেজাজ দেখাচ্ছেন?" প্রশান্তর সেই মন্তব্যও ভালভাবে নেননি চাকরিপ্রার্থীরা।

এর পর সোমবার সাংবাদিক বৈঠক করে প্রশান্ত জানান, ছাত্রদের আন্দোলন, তাঁরাই নেতৃত্ব দেবেন। তিনি চলে আসার পর লাঠিচার্জ হয় বলেও দাবি করেন প্রশান্ত। পুলিশেরও তীব্র সামলোচনা করেন তিনি। পুলিশের বিরুদ্ধে আদালতে, মানবাধিকার কমিশনে যাওয়ার কথাও জানান।  সেই সময়ই জানিয়েছিলেন, সুরাহা না হলে তিনি নিজে আন্দোলনে যোগ দেবেন। বৃহস্পতিবার তা-ই করলেন প্রশান্ত।

সেরা শিরোনাম

Amit Shah : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...
SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Cockroach Janta Party : অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget