Gyanesh Kumar: ‘শুধু জ্ঞানেশ কুমার নন…সমস্যা অনেক গভীরে’, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকাতেও প্রশ্ন, মুখ খুললেন প্রশান্ত কিশোর
Prashant Kishor: ভোটচুরির অভিযোগ নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর। শুধু জ্ঞানেশ কুমার নন, নিশানায় প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও।

নয়াদিল্লি: ভোটচুরির অভিযোগে উত্তাল গোটা দেশ। দাবি উঠছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। সেই আবহে বড় মন্তব্য ‘জন সুরাজ পার্টি’র প্রধান, বিহারের বিধায়ক প্রশান্ত কিশোর। তাঁর দাবি, শুধুমাত্র SIR ইস্যু নয়। সমস্যা অনেক গভীরে। শাসকদলের প্রতি নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগের নেপথ্যে যথেষ্ট কার্যকারণ রয়েছে বলেও মত তাঁর। (Prashant Kishor)
সমস্তিপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন প্রশান্ত। তিনি বলেন, “সমস্যা শুধুমাত্র SIR বা জ্ঞানেশ কুমারের মধ্যে সীমিত নয়। গত আট-১০ বছর ধরে সমাজের পড় অংশ নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের কার্যপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছে। ভোটার তালিকা তৈরি থেকে নির্বাচনের দিন ক্ষণ স্থির করা, আদর্শ আচরণবিধি, পর্যবেক্ষক মোতায়েন এবং গণনায় অনিয়মের যে ভূরি ভূরি নজির রয়েছে, তাতে পরিষ্কার বোঝা যায় যে কোনও না কোনও ভাবে শাসকদলের সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন।” (Gyanesh Kumar)
আরও পড়ুন: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
জ্ঞানেশের সমালোচনা করার পাশাপাশি, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকেও নিশানা করেন প্রশান্ত। তাঁর কথায়, “জ্ঞানেশ কুমারের পদত্যাগ করা উচিত। প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব কুমারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অবসরের সঙ্গে সঙ্গে HDFC ব্যাঙ্কের চেয়ারম্যান করে দেওয়া হয়েছে ওঁকে।”
তবে শুধু প্রশান্তই নন, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীবকে সম্প্রতি নিশানা করেন মমতাপন্থী তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। টেপ লাগানো EVM-এর ছবি দিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে অভিষেককে আক্রমণ করেছিল বিজেপি। জবাবে অভিষেক লেখেন, ‘সত্যিই যদি হয়ে থাকে, তাহলে ঘটনাক্রম চোখে পড়ার মতো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন রাজীব কুমার। তিনি এখন HDFC-র চেয়ারম্যান। অপরাধের প্রমাণ থাকলে তদন্ত হোক, বিচার হোক, আদালত সিদ্ধান্ত নিক। দায় এড়িয়ে যেতে হলে কেমন ডাবল ইঞ্জিন সরকার’?
গত কয়েক দিনে SIR-বিতর্ক চরমে উঠেছে। জ্ঞানেশের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন বিরোধীরা। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে পথে নেমেছে দেশের যুবসমাজও। দফায় দফায় পুলিশের সঙ্গে ঝামেলা বেধেছে তাঁদের। মারধর, ধাক্কাধাক্কি, বাদ যায়নি কিছুই। আজ বিরোধীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে যাচ্ছে।
Before You Go
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন























