এক্সপ্লোর

দিল্লি দাঙ্গা মামলায় অবশেষে জামিন জামিয়ার সন্তানসম্ভবা ছাত্রী সফুরা জারগারের

দিল্লি হাইকোর্ট আজ সফুরার জামিন মঞ্জুর করে অবশ্য তদন্তে বাধা হতে পারে এমন কোনও কার্য্যকলাপে সামিল হতে বারণ করেছে। অনুমতি ছাড়া দিল্লিও ছাড়তে পারবেন না তিনি। পাশাপাশি তাঁকে ১৫ দিনে অন্তত একবার ফোনে একজন তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ১০০০০ টাকার ব্যক্তিগত বন্ডও পেশ করতে হবে তাঁকে।

নয়াদিল্লি: সফুরা জারগার জামিন পেলেন অবশেষে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের এই মা হতে চলা ২৭ বছর বয়সি পড়ুয়াকে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) ইস্যুতে প্রতিবাদ, বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে হিংসার ঘটনায় দায়ের হওয়া এক মামলায় সন্ত্রাস দমন আইনে গত ১০ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল। ষড়যন্ত্রে অভিযুক্ত হন তিনি। তাঁকে জামিন দেওয়া হলেও আবার ইউএপিএ আইনে আরও মারাত্মক অভিযোগে গ্রেফতার করা হয়, তিনি মানুষকে সিএএ-র বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছেন, দাঙ্গা-হিংসা ছড়াতে জাফরাবাদে মহিলা, শিশুদের রাস্তায় নামিয়েছেন বলে অভিযুক্ত হন। যার প্রতিবাদ, নিন্দায় সরব হন পড়ুয়া, সমাজকর্মীরা। সোস্য়াল মিডিয়াতেও প্রবল আলোড়ন হয়। দিল্লি হাইকোর্ট আজ সফুরার জামিন মঞ্জুর করে অবশ্য তদন্তে বাধা হতে পারে এমন কোনও কার্য্যকলাপে সামিল হতে বারণ করেছে। অনুমতি ছাড়া দিল্লিও ছাড়তে পারবেন না তিনি। পাশাপাশি তাঁকে ১৫ দিনে অন্তত একবার ফোনে একজন তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ১০০০০ টাকার ব্যক্তিগত বন্ডও পেশ করতে হবে তাঁকে। সফুরার স্বামী সবুর সিরওয়াল বলেছেন, আদালতকে ধন্যবাদ। আইনজীবীদেরও ধন্যবাদ জানাই তাঁদের যথাসাধ্য চেষ্টার জন্য। পরিবার মুখিয়ে রয়েছে ওর সঙ্গে দেখা করার জন্য। সফুরার আইনজীবী সওয়াল করেন, জটিল, গর্ভাবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন তিনি। জামিয়ার এই এমফিল ছাত্রী ৫ মাসের গর্ভবতী। পুলিশের তরফে আজ সলিসিটর জেনারেল তুষার মেহতা মানবিকতার খাতিরে তাঁর জামিনে আপত্তি করেননি। তিনি বলেন, মানবিকতার কথা মাথায় রেখে তাঁকে নিয়মিত জামিনে ছেড়ে দেওয়া যায়, কিন্তু এই মামলার গ্রহণযোগ্যতা, যৌক্তিকতার ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এই জামিনকে দৃষ্টান্ত খাড়া করাও উচিত নয়। গত সোমবার দিল্লি পুলিশ সফুরার জামিনের বিরোধিতা করে বলেছিল, তিনি সন্তানসম্ভবা বলে তাঁর অপরাধের মাত্রা বিন্দুমাত্র কম নয়। জামিনের বিরোধিতা করে দিল্লি পুলিশের দায়ের করা স্ট্যাটাস রিপোর্টে বলা হয়, তাঁর বিরুদ্ধে স্পষ্ট, সঙ্গতিপূর্ণ মামলা দায়ের হয়েছে, তিনি সূচারু কায়দায় তৈরি ও প্রয়োগ করা মারাত্মক অপরাধের ছক কষায় অভিযুক্ত হয়েছেন। পাশাপাশি দিল্লি পুলিশ জানায়, তাঁকে একটি পৃথক সেলে রাখা হয়েছে, যেখানে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা খুবই ক্ষীণ। গত ১০ বছরে দিল্লির জেলগুলিতে ৩৯টি প্রসব হয়েছে বলেও দাবির সমর্থনে সওয়াল করে তারা। জামিয়া কোঅর্ডিনেশন কমিটির সদস্য় সফুরা গত বৃহস্পতিবার হাইকোর্টে জামিন চান, নিম্ন আদালতে আবেদন খারিজ হওয়ার পর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Puri Rath Yatra: 'মমতা বন্দোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Madan Mitra: কেন্দ্রীয় এজেন্সির চাপ, না দলের নেতৃত্বের ওপর ক্ষোভ? হঠাৎ করে মদন মিত্রের দল ছাড়ার নেপথ্যে কী কারণ?
কেন্দ্রীয় এজেন্সির চাপ, না দলের নেতৃত্বের ওপর ক্ষোভ? হঠাৎ করে মদন মিত্রের দল ছাড়ার নেপথ্যে কী কারণ?

ভিডিও

Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির
TMC News | মমতা ঘনিষ্ঠদের ১৮০ ডিগ্রি টার্ন! কালীঘাট ছেড়ে গেল ঋতব্রত তৃণমূলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget