এক্সপ্লোর

মিড ডে মিলের সামগ্রী বাড়িতে মজুত করার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব অভিভাবকরা

যে সামগ্রী স্কুলের, যা স্কুলে মজুত ও স্কুল থেকেই বিলি করার কথা, তা প্রধানশিক্ষকের বাড়িতে থাকবে কেন? প্রশ্ন করতেই অভিযুক্তের গলায় সাফাইয়ের সুর।

অমিত জানা, দাঁতন: করোনা আবহে স্কুল বন্ধ থাকায় মিড ডে মিলের সামগ্রী বাড়িতে মজুত করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একামালিপুর গ্রামে শিক্ষকের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

করোনা আবহে বন্ধ রয়েছে স্কুল। তবে সময়মতো দেওয়া হচ্ছে মিড ডে মিলের সামগ্রী। গোটা বিষয়টি সাধারণত তদারকি করে থাকেন সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক। কিন্তু সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধেই মিড ডে মিলের চাল-ডাল, নিজের বাড়িতে মজুত করার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল। রবিবার সকালে যা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একমালিপুরে।

শনিবার নাগপাড়া শিশুশিক্ষা কেন্দ্রে মিড ডে মিলের সামগ্রী আসে। কিন্তু অভিযোগ, সেইসব সামগ্রী স্কুলে পৌঁছনোর ২ কিলোমিটার আগেই নিজের বাড়িতে নামিয়ে নেন প্রধানশিক্ষক। এই খবর প্রকাশ্যে আসতেই এদিন সকালে অভিযুক্তের বাড়িতে ভিড় জমান অভিভাবকরা। শুরু হয় বিক্ষোভ। পরে প্রধান শিক্ষকের বাড়ি থেকেই মিড ডে মিলের চাল, ডাল, সোয়াবিন, ছোলা, সাবান উদ্ধার হয়।

 এক অভিভাবক বলেন, কাল স্কুলের চাল এসেছে। দেওয়া হয়নি। খোঁজ নিয়ে খবর পেলাম মাস্টার নিজের বাড়িতে রেখেছেন। উনি বারবার এধরনের কাজ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দাঁতন এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও। সকলের সামনে দোষ স্বীকার করে নেন অভিযুক্ত প্রধানশিক্ষক।

কিন্তু যে সামগ্রী স্কুলের, যা স্কুলে মজুত ও স্কুল থেকেই বিলি করার কথা, তা প্রধানশিক্ষকের বাড়িতে থাকবে কেন? প্রশ্ন করতেই অভিযুক্তের গলায় সাফাইয়ের সুর। দাঁতন নাগপাড়া শিশুশিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক বলেন, কাল বৃষ্টি হচ্ছিল। তাই ট্রাক্টর থেকে নামিয়ে বাড়িতে রেখেছি। গাড়িটা স্কুল পর্যন্ত যাবে না বলে আমার বাড়িতে গতকাল আনলোড করেছি। চালটা তো আমার বাড়িতেই স্টক আছে। বিক্রি করছেন? সেটা প্রমাণযোগ্য। গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

দাঁতন ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও তারক অধিকারী বলেন, ঘটনাস্থলে অভিযোগ পেয়ে এসেছি। তদন্ত করে দেখছি। তার কথা শুনেছি। কেন চাল নামিয়েছেন লিখিত দিচ্ছেন। খতিয়ে দেখছি। আইনত ঠিক করেননি।এদিন ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য গেলে, তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget