এক্সপ্লোর

All India Bank Strike: বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ, ১৫-১৬ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

১৫ এবং ১৬ মার্চ যথাক্রমে সোমবার এবং মঙ্গলবার। তার আগে রবিবার এবং দ্বিতীয় শনিবার অর্থাৎ চার দিন ব্যাংক বন্ধ থাকবে।

রুমা পাল, কলকাতা: ১৫ এবং ১৬ মার্চ সারাদেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। হায়দরাবাদে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্র সরকারের দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এই ব্যাঙ্ক ধর্মঘট। কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পথে হাঁটবে। তবে কোন দুটি ব্যাংককে বেসরকারিকরণ করা হবে তা খোলাসা করা হয়নি। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানাচ্ছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। এই ফোরামে নটি সংগঠন রয়েছে। এর মধ্যে চারটি সংগঠন অফিসারদের অন্য পাঁচটি সংগঠন কর্মীদের। এরা প্রত্যেকেই এই ধর্মঘটকে সমর্থন জানাচ্ছেন।

অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রেসিডেন্ট শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানান, সংযুক্তিকরণের সময়ও আন্দোলন হয়েছে কিন্তু মাঝে কোভিড পরিস্থিতি থাকায় সেই আন্দোলন থমকে যায়। কিন্তু এবার যেভাবে ব্যাংকের বেসরকারিকরণের পথেই হাঁটছে কেন্দ্র সরকার তা সমর্থনযোগ্য নয়। ভবিষ্যতে আরও অনেক ব্যাংকের উপরেই বেসরকারিকরণের কোপ পড়বে। সরকারের সঙ্গে আলোচনার দরজা খোলা। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ না হলে বৃহত্তর আন্দোলন হবে।

১৫ এবং ১৬ মার্চ যথাক্রমে সোমবার এবং মঙ্গলবার। তার আগে রবিবার এবং দ্বিতীয় শনিবার অর্থাৎ চার দিন ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক ধর্মঘটের ফলে সাধারণের ভোগান্তির আশঙ্কা। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, যে ভবিষ্যতে সাধারণ মানুষের টাকা ও সুরক্ষিত নয় এবং যেভাবে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পথে হাঁটছে তাতে সাধারণ মানুষকেও দুর্ভোগ পোহাতে হবে।

ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্যাংকের সংযুক্তিকরণ ঘটে গেছে। কলকাতা থেকে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর উঠে গেছে এবং এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর ও আর কলকাতায় নেই। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সংযুক্তিকরণ ঘটেছে। এলাহাবাদ ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংকের সংযুক্তিকরণ ঘটেছে। আন্ধ্রা ব্যাংক, কর্পোরেশন ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের সংযুক্তিকরণ ঘটেছে। আইডিবিআই ব্যাঙ্ক ও বেসরকারিকরণের পথে হাঁটছে।

১৫ এবং ১৬ মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক দিলেও এরপরেও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন আরো ধর্মঘটের রাস্তা খোলা রাখছে।

অন্যদিকে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন,  নিয়ম নীতি না মেনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের কথা বলা হয়েছে। লেবার ল তে পরিবর্তন আনা হচ্ছে কর্মীদের অধিকার খর্ব করা হচ্ছে।  ১৯৬৯ পর ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্যই অর্থনৈতিক মানচিত্রে আমূল পরিবর্তন ঘটেছে ভারতবর্ষে। স্বনির্ভর হয়েছে ব্যাঙ্কিং পরিষেবা। পৌঁছে গেছে প্রান্তিক মানুষের কাছে। আমেরিকা,জার্মান ব্রিটেনেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা বেশি। ব্যাংক সংযুক্তিকরণ হওয়ায় এমনিতেই ব্যাংকের সংখ্যা কমে গেছে এখন সরাসরি রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলোতে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা জানাচ্ছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। হায়দরাবাদে সারা দেশ জুড়ে এই নটি সংগঠনের ব্যাংকের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত সিদ্ধান্তে ১৫ এবং ১৬ মার্চ সারা দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হতে চলেছে।

সেরা শিরোনাম

News Live Updates: এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
Cockroach Janta Party : এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির
এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির
Baruipur Incident: ‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget