এক্সপ্লোর
এবার বেলেঘাটা ৩৩ পল্লীর থিম কী, চলুন জেনে নিই
থিমের নাম থেকেই স্পষ্ট, এবারের পুজো অখণ্ডতা ও সম্প্রীতির কথা বলবে।

কলকাতা: বেলেঘাটা ৩৩ পল্লীর এবারের থিমের নাম এক কিন্তু একা নই। থিমের নাম থেকেই স্পষ্ট, এবারের পুজো অখণ্ডতা ও সম্প্রীতির কথা বলবে। ৩৩ পল্লীর শিল্পী রিন্টু দাস। মণ্ডপের শুরুতেই এক বিশাল ছাতার নীচে মন্দির, মসজিদ, গির্জার অবস্থান ফুটিয়ে তুলবে বিভিন্ন মতের মধ্যে অভিন্ন ঈশ্বরকে খোঁজার অভিপ্রায়। এমনকী বিভিন্ন ধর্মের বিভেদ কীভাবে সমাজজীবনে ঘুণ ধরাচ্ছে, ফুটে উঠবে সেই ছবিও। বাড়তি নজর কাড়বে এবারের প্রতিমা। প্রায় একশো কেজি ওজনের ধাতুনির্মিত প্রতিমা দেখলে মনে হবে তা ঝুলছে শূন্য থেকে।
আরও পড়ুন























