এক্সপ্লোর

যথেষ্ট প্রমাণ দিয়েছি, শাস্তি দেওয়া হোক মুম্বই-পুলওয়ামা ষড়যন্ত্রীদের, পাকিস্তানকে ভারত

নয়াদিল্লিতে সরকারি কর্তাব্যক্তিরা বলছেন, চার্জশিটে পুলওয়ামা হামলায় পাকিস্তানের হাত থাকার প্রযুক্তিগত, বস্তুগত ও পারিপার্শ্বিক, সব ধরনের অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে।

নয়াদিল্লি: পুলওয়ামা সন্ত্রাস নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) র দেওয়া চার্জশিটে এক নম্বর অভিযুক্ত হিসাবে নাম থাকা মৌলানা মাসুদ আজহারকে  পাকিস্তান আশ্রয় দিয়েই চলেছে। বলল  ভারত। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারির হামলার পর প্রায় দেড় বছরের তদন্ত শেষে চার্জশিট পেশ হয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবিলা ও অমন জঘন্য অপরাধে জড়িত দোষীদের সাজা দিতেই এটা দায়ের করা হয়েছে, নিছক বিবৃতি বা বিজ্ঞপ্তি জারি করা আমাদের উদ্দেশ্য নয়। জয়েশ-ই-মহম্মদ পুলওয়ামা সন্ত্রাসের দায় স্বীকার করেছে। ওরা সংগঠন চালায় পাকিস্তানে, ওদের নেতারাও সেখানে আছে। চার্জশিটে প্রথম অভিযুক্ত হিসাবে উল্লিখিত মাসুদ আজহার পাকিস্তানে আজও আশ্রয় পাচ্ছে, এটা নিন্দার। পাকিস্তানকে ওর সম্পর্কে যথেষ্ট তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে, কিন্তু ওরা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। পুলওয়ামা সন্ত্রাসে ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে প্রায় সম্মুখ সমরে চলে আসে ভারত, পাকিস্তান। পুলওয়ামা সন্ত্রাস সংক্রান্ত চার্জশিটে মাসুদ ছাড়াও প্রাথমিক অভিযুক্ত হিসাবে নাম রয়েছে আবদুল রউফ আসগর ও আম্মার আলভির, যারা ওর ভাই।  প্রসঙ্গত, ছিনতাই করা ইন্ডিয়ান এয়ারলাইন্স বিমানের  ১৫৫ জন পণবন্দি যাত্রীর মুক্তির বিনিময়ে ছাড়া পেয়ে ২০০০ সালে জয়েশ তৈরি করে মাসুদ। ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসের পরও ভারতের দেওয়া ডসিয়ার ও তথ্যপ্রমাণের ওপর পাকিস্তান আজও কিছু করেনি বলে অভিযোগ নয়াদিল্লির। দাউদ ইব্রাহিমের মতো রাষ্ট্রপুঞ্জের তকমা দেওয়া সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ করতেও ইসলামাবাদকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বলেছে, তারা রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধ কার্যকর করছে মানে এটা নয় যে, নিজেদের ভূখণ্ডে এধরনের লোকজনের উপস্থিতি তারা মেনে নিচ্ছে, পাকিস্তানের এই বক্তব্যে নিজেদের মাটি থেকে কাজকর্ম চালানো আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের খুঁজে বের করায় আন্তরিকতার অভাবই ফুটে উঠেছে। নয়াদিল্লিতে সরকারি কর্তাব্যক্তিরা বলছেন, চার্জশিটে পুলওয়ামা হামলায় পাকিস্তানের হাত থাকার প্রযুক্তিগত, বস্তুগত ও পারিপার্শ্বিক, সব ধরনের অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। তাতে জয়েশ নেতৃত্ব ও গ্রেফতার হওয়া হামলায়  অভিযুক্তদের ভূমিকার উল্লেখ রয়েছে, সন্ত্রাসবাদীদের কথোপকথন, কল ডিটেলস সব আছে। পাকিস্তান পুলওয়ামা হামলায় এনআইএ-র চার্জশিট প্রত্যাখ্যান করে সেটি তাদের সন্ত্রাসে জড়ানোর জঘন্য চেষ্টা বলে দাবি করেছে। ভারত অভিযোগের  সমর্থনে বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ দিতে ব্যর্থ, ‘সংকীর্ণ, ঘরোয়া রাজনৈতিক স্বার্থপূরণ’ই চার্জশিটের উদ্দেশ্য় বলে তাদের পাল্টা দাবি। পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, গোড়াতেই পাকিস্তান ভারতের ভিত্তিহীন অভিযোগ খারিজ করে যে কোনও ধরনের ব্যবস্থা নেওয়ার মতো তথ্যের ভিত্তিতে সহযোগিতায় তৈরি। ভারত তার বিষোদ্গারের সমর্থনে কোনও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ দিতে না পেরে উল্টে পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণ্য প্রোপাগান্ডা  চালাতে ওই হামলাকে ব্যবহার করছে।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget