এক্সপ্লোর

Singer Found Dead : এক সপ্তাহ ধরে নিখোঁজ, খাল থেকে উদ্ধার হল জনপ্রিয় গায়িকার দেহ…

Punjabi Singer Inder Kaur Found Dead : পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর, যিনি যশিন্দর কৌর নামেও পরিচিত, লুধিয়ানার নীলো খাল থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করা হয়। কী কারণে অপহরণ ও হত্যা?

পাঞ্জাব : ছয় দিন আগে লুধিয়ানায় বন্দুকবাজদের হাতে অপহৃত হয়েছিলেন পাঞ্জাবের বিখ্যাত এক গায়িকা, এতদিন নিখোঁজ থাকার পর আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয় খাল থেকে। পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর, যিনি যশিন্দর কৌর নামেও পরিচিত, লুধিয়ানার নীলো খাল থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করা হয়। কী কারণে অপহরণ ও হত্যা? এর পেছনে কারা দায়ী? তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। 

লুধিয়ানার নীলো খালে একটি মৃতদেহ উদ্ধার হওয়ার পর পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন। মরদেহটি বর্তমানে সামরালার সিভিল হাসপাতালে রাখা হয়েছে। ইন্দর নিখোঁজ থাকায় গায়কের ভাই যতিন্দর সিং পুলিশ-এর কাছে একটি অভিযোগ দায়ের করে, যেখানে ২ জনের নামও বলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৫ই মে মোগার বাসিন্দা সুখবিন্দর সিং ওরফে সুখা এবং তার সহযোগী করমজিৎ সিংয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল। তবে, গায়িকার পরিবারের অভিযোগ, FIR-এর পরও পুলিশের পক্ষ থেকে কোনও বড় পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন - রাহুলকে কি কিছু খাওয়ানো হয়েছিল? প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশকর্তা, বললেন, ‘অনিচ্ছাকৃত হত্যা’

যতিন্দর সিং জানান, 'তাঁর বোন ১৩ই মে রাত সাড়ে ৮টার দিকে নিজের ফোর্ড ফিগো গাড়িতে করে বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিলেন, কিন্তু গভীর রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেননি। পরিবার তাঁর খোঁজ শুরু করে এবং পরে জানতে পারে যে মোগা জেলার ভালুর গ্রামের সুখবিন্দর সিংয়ের সঙ্গে তাঁর পরিচয় ছিল। গায়িকার ভাই যতিন্দর অভিযোগ করেন যে, সুখবিন্দর সিং তাঁর বোনকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন যে, ক্ষোভের বশে অভিযুক্ত ও তার সহযোগীরা তাকে বন্দুক দেখিয়ে অপহরণ করে এবং পরে হত্যা করে।' গায়িকার পরিবার আরও অভিযোগ করেছে যে, 'হত্যাকাণ্ডের পর সুখবিন্দর সিং কানাডায় পালিয়ে যান। তাদের মতে, হত্যা করার জন্যই তিনি কানাডা থেকে পাঞ্জাবে এসেছিলেন।'

জামালপুর থানার এসএইচও (SHO) বলবীর সিং জানান, সকাল ১১টার দিকে নীলু খালে একটি মৃতদেহ পাওয়া গেছে বলে পুলিশ প্রথমে খবর পায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শনাক্তকরণের জন্য পরিবারকে ডেকে পাঠায়। পরে মৃতদেহটি ইন্দর কৌরের বলে নিশ্চিত করে তার পরিবারের লোকেরা। তবে তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে যে, গায়ক সুখবিন্দর সিং নামে এক ব্যক্তিকে চিনতেন, যিনি মোগার বাসিন্দা এবং বর্তমানে কানাডায় থাকেন। পুলিশ ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে অপহরণ ও জোরপূর্বক বিয়ের চাপের সঙ্গে সম্পর্কিত সব দিক খতিয়ে দেখছে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
CM On Annapurna Yojana: পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
Advertisement

ভিডিও

Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget